Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
ABP Ananda LIVE : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য। হাসপাতালের ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে বড় বড় ইঁদুর। কর্তৃপক্ষকে জালিয়েও কোনও সুরাহাহয়নি, অভিযোগ রোগীর পরিজনদের।
আরও খবর...
আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকালে প্রথমে তিনি বড়বাজারে গুরুদ্বারে যাবেন। তারপর ঝাড়গ্রামে শিলদায় বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্য়ে অনুষ্ঠানে সামিল হবেন শুভেন্দু অধিকারী। আজই প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের কর্মসূচিতে যাবেন মুখ্য়মন্ত্রী। এরপর বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছট পুজোর অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর কদমতলা ঘাটে যাবেন আরও একটি ছট পুজোর অনুষ্ঠানে অংশ নিতে।
আরও খবর...
ছটপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে দুর্গাপুরের লিঙ্ক পার্কে উত্তেজনা
ছটপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে দুর্গাপুরের লিঙ্ক পার্কে উত্তেজনা। তোলাবাজির অভিযোগে মারধর, দোকান ভাঙচুর, ঘটনায় আহত ১, গ্রেফতার ১। পুলিশ জানিয়েছে, ছটপুজোর ঘাটে কমিটির সদস্যরা কুপন বিলি করছিলেন। প্রতি ডালার জন্য ৫০০ টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।





















