এক্সপ্লোর

Corona XE Variant: অসতর্ক হলেই বিপদ, করোনার নতুন প্রজাতি নিয়ে সতর্ক করলেন রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা

Coronavirus XE Variant: ওমিক্রনের BA.1 এবং BA.2 উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই  XE প্রজাতির উৎপত্তি। নতুন এই প্রজাতি ওমিক্রনের তুলনায় ১০ গুণ বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞদের দাবি।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ডেল্টা, ওমিক্রন, ডেল্টাক্রনের পর এবার XE! উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই প্রজাতি। বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক XE। পৃথিবী থেকে এখনও দূর হয়নি মারণ ভাইরাসের অস্তিত্ব। উল্টে ব্রিটেন, জার্মানি, চিন, তাইওয়ানের মতো একাদিক দেশে দাপট দেখাচ্ছে করোনা। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ।

পরিসংখ্যান কী বলছে?

পরিস্থিতি জটিল ব্রিটেনে। এখানকার অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রিটেনে রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। ৪৩ লক্ষ থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ লক্ষ হয়েছে। অর্থাৎ, এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ৬ লক্ষ।  প্রতি ১৩ জনের মধ্যে সংক্রমিত হচ্ছেন ১ জন। নতুন প্রজাতি XE-তে আক্রান্ত ৬৩৭।

কী এই XE প্রজাতি?

ওমিক্রনের BA.1 এবং BA.2 উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই  XE প্রজাতির উৎপত্তি। নতুন এই প্রজাতি ওমিক্রনের তুলনায় ১০ গুণ বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞদের দাবি। সংক্রমক রোগ বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী বলেন, "ইংল্যান্ডে বাড়ছে, নতুন প্রজাতি মিলেছে, যতদিন যাবে এর মিউটেশন হবে, চিন্তার বিষয়, নজর রাখতে হবে।" কলকাতা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজিস্ট সৌগত ঘোষ বলেন, "সত্যি উদ্বেগের বিষয়, আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন প্রজাতি, মানুষ সচেতন না হলে সমস্যা, অনেকেই ভ্যাকসিন বিরোধী।" 

আরও পড়ুন, ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক, ব্রিটেনে করোনার নতুন রূপ XE, সংক্রমিত বহু

এদিকে করোনার সংক্রমণ কমায় ১ এপ্রিল থেকে রাজ্যে করোনার বিধিনিষেধ শিথিল হয়েছে। দেশে স্বাভাবিক হয়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। এই প্রেক্ষাপটে ব্রিটেনে হদিশ মেলা XE-র প্রভাব এদেশে পড়বে না তো? সৌগত ঘোষের কথায়, "আন্তর্জাতিক উড়ান চালু হয়েছে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, না হলে বিপদ।" 

এদিকে অনেকেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করলেও, নাইসেড অধিকর্তা শান্তা দত্ত আবার অন্য দাবি করছেন। তিনি বলেন, "আমার মনে হয় না ফোর্থ ওয়েভে ভয়াবহতা হবে, এখানে ভ্যাকসিন নিচ্ছে, ইংল্যান্ডে অনেকে ভ্যাকসিনের বিরোধী তাই হয়তো সেখানে প্রভাব বেশি।" বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোনও ঢিলেমি নয়। কারণ অসতর্ক হলেই ফের দেখা দিতে পারে বিপদ। 

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget