এক্সপ্লোর

Sourav Ganguly Mother : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা করোনা আক্রান্ত

সৌমিত্র রায়, কলকাতা : ফের গঙ্গোপাধ্যায় পরিবারে করোনার থাবার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্দরমহলে ঢুকে পড়ল ভাইরাস। কোভিড আক্রান্ত সৌরভের ( Sourav Ganguly ) মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly ) । সূত্রের খবর, তিনি বাড়িতেই থাকেন। ইদানীং বাড়ির বাইরেও বের হননি। সম্প্রতি জ্বর, সর্দি, কাশি , অস্বস্তি হলে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে  নিয়ে যাওয়া হয়।

অধুনা উডল্যান্ড হাসপাতালেই ( Woodlands Hospital  )ভর্তি  সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। জানা গিয়েছে, সর্দি কাশি ছাড়া তাঁর আর কোনও অসুস্থতা নেই। তিনি হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর  (Dr Saptarshi Basu ) অধীনে চিকিৎসাধীন। 

আরও পড়ুন : 

এই সময়ের পরই মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি হঠাৎই বাড়ে মারাত্মকভাবে !

আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভের মা 

এর আগেও একবার করোনা আক্রান্ত হন তিনি। করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে গতবছর সেপ্টেম্বর মাসে ভর্তি করা হয় তাঁকে।  মৃদু উপসর্গ থাকায় সেবারও তাঁকে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিত্সক সপ্তর্ষি বসুর নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয় গতবছর।  ভ্যাকসিনের দুটি টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। এর আগে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। ২০২১ সালের শেষে  করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। আবারও করোনা ঢুকে পড়ল গঙ্গোপাধ্যায় পরিবারে।  

হু হু করে বাড়ছে সংক্রমণ
দেশজুড়ে করোনা সংক্রমণ যে বাড়ছে, তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানেই স্পষ্ট। হু হু করে বাড়ছে সংক্রমণ। তবে, আশার কথা, তা আগের মতো প্রাণঘাতী নয়।  প্রথম, দ্বিতীয়, তৃতীয়- থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। খুব বেশি মাত্রায় জ্বর, পেট খারাপ, কাশি, গলা খুশখুশ, মাথা ব্যথা, গা-হাতে ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে। যা  অনেকটাই ডেঙ্গি ও ফ্লুয়ের মতো উপসর্গ। তবে, যাঁরা বেশিমাত্রায় অসুস্থ হচ্ছেন, তাঁদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, 
শ্বাসকষ্ট, বমি, ভুল বকা, অজ্ঞান হয়ে যাওয়া।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget