এক্সপ্লোর

Howrah News: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘দুর্নীতি’, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

হাওড়ার উলুবেড়িয়ার বহিরা গ্রামে আশা কর্মী ও পঞ্চায়েত কর্মীদের অফিসে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলাতে হল পুলিশকে।

সুনীত হালদার, হাওড়া: প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas yojana) তালিকায় প্রকৃত প্রাপকদের নাম বাদ দেওয়ার অভিযোগ। হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার বহিরা গ্রামে আশা কর্মী ও পঞ্চায়েত কর্মীদের অফিসে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলাতে হল পুলিশকে। স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান।

গ্রামে হুলুস্থুলকাণ্ড: স্কুলের ভিতরে তালাবন্দি আশাকর্মী (ICDS) থেকে পঞ্চায়েত কর্মী। বাইরে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের পুরুষ-মহিলারা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার (Uluberia) বহিরা গ্রামে হুলুস্থুলকাণ্ড। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে গ্রামের প্রাইমারি স্কুলের একটি ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরির কাজ করছিলেন স্থানীয় পঞ্চায়েত কর্মী ও আশাকর্মীরা।

বঞ্চিত প্রকৃত প্রাপকরা: সেই সময়ই গ্রামের বাসিন্দার স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সমীক্ষা না করেই পঞ্চায়েত অফিসে বসে আবাস যোজনার তালিকা তৈরি করা হয়েছে। প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে, তালিকায় নাম রাখা হয়েছে তৃণমূল ঘনিষ্ঠদের, অভিযোগ একাংশের।

হাওড়া (Howrah) উলুবেড়িয়ার অভিযোগকারী বাসিন্দা শেখ রায়হান আলির কথায়, যাঁদের ৩ তলা পাকা বাড়ি আছে তাঁদের নাম তালিকায় রেখেছে। কিন্তু গরিবরা কিছু পাচ্ছে না। তৃণমূল ঘনিষ্ঠদের নাম রাখা হচ্ছে। গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করা হয়নি, সেকথা স্বীকার করে নিয়েছেন সমীক্ষাকারী আশাকর্মীও। 

শাসক-বিরোধী তরজা: আশাকর্মী কাঞ্চন মল্লিক বলছেন, পঞ্চায়েত অফিস থেকে যে তালিকা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কাজ হয়েছে। ডোর টু ডোর সার্ভে হয়নি অভিযোগ ঘিরে চড়েছে শাসক-বিরোধী তরজা।

সিপিএম হাওড়া জেলা কমিটি সদস্য, সাবিরুদ্দিন মোল্লার কথায় , তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান বা নেতাদের ঘনিষ্ঠ যারা তারা টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে। প্রকৃত যারা গরিব তারা কিছু পায়নি। 

তৃণমূল নেত্রী ও  উলুবেড়িয়া বহিরা পঞ্চায়েতের প্রধান আমিনা বেগমের কথায়, কোনও দুর্নীতি হয়নি। যাঁদের পাকা বাড়ি আছে তাঁদের নাম তালিকায় রাখা হয়েছে এমন কিছু হয়নি। প্রকৃত প্রাপকরাই পাচ্ছে। বিক্ষোভের পিছনে সিপিএমের উস্কানি রয়েছে। উলুবেড়িয়া থানার পুলিশ ঘণ্টাচারেকের চেষ্টায় বিক্ষোভকারীদের শান্ত করে ঘরবন্দিদের উদ্ধার করে। দ্রুত সুরাহা না মিললে ভবিষ্যতে বড়সড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। 

সেরা শিরোনাম

ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget