এক্সপ্লোর

কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?

Kolkata Municipal Corporation : কলকাতা পুরসভায় সংঘাতের মধ্যেই এবার ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ। পুরসভা থেকে ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি।

কলকাতা : কলকাতা পুরসভায় সংঘাতের মধ্যেই এবার ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ। পুরসভা থেকে ফাইল লোপাটের চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি। পুরসভার সচিবের কাছে অভিযোগ জানান কাউন্সিলর সন্তোষ পাঠক। সচিবকে নিয়ে পুরসভা চত্বরেই ঘুরলেন কাউন্সিলর সন্তোষ পাঠক।

কলকাতা পুরসভায় ফাইল লোপাট করছে তৃণমূল। এমনই এক ভয়ঙ্কর অভিযোগ এনে কলকাতা পুরসভার সচিবের দ্বারস্থ হলেন বিজেপির কাউন্সিলর সন্তোষ পাঠক। ৪৫ নম্বর ওয়ার্ডের এই বিজেপি কাউন্সিলর শনিবার বিকেলে হঠাৎ হাজির হন পুরসভায়। পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কিশোরকুমার বিশ্বাসের সঙ্গে দেখা করে ফাইল চুরি সংক্রান্ত অভিযোগ করেন তিনি। আর এরপর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ের একটি বন্ধ ঘর দেখিয়ে কাউন্সিলর সন্তোষ পাঠক দাবি করেন, এই ঘর থেকেই ফাইল সরিয়েছে তৃণমূল। কিন্তু এই বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, নবান্ন থেকে ফাইল না সরানোর বিষয়ে নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই এই বিল্ডিংয়ে যে জায়গায় সব ফাইল আছে, সেখানে তালা দেওয়া হয়েছে।                                 

আরও পড়ুন - বিধানসভা ভোটে ভরাডুবি, এবার দিকে দিকে তৃণমূল পরিচালিত পুরসভায় গণইস্তফার হিড়িক !

উল্লেখ্য, কিছুদিন ধরেই কলকাতা পুরসভায় চরম সংঘাত চলছে। অধিবেশন কক্ষ খোলা না নিয়ে ও তালা ঝোলানো নিয়ে বিক্ষোভ সৃষ্টি হয়। আর এরপর নজিরবিহীন ঘটনা ঘটল কলকাতা পুরসভায়। হাউসের বাইরেই বসল হাউস। ঘর না খোলায় কাউন্সিলর্স ক্লাব রুমে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। চেয়ারপার্সন বলা সত্ত্বেও খোলা হয়নি ঘর, এমনই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। অভিযোগ উঠেছিল যে, হাউস করার আগে চেয়ারপার্সন মালা রায় কলকাতা পুরসভার সেক্রেটারিকে একটি চিঠি পাঠান। সেক্রেটারি পোস্টের কাছে চিঠিটি ফেলা হয়। তাতে কারো নাম নেওয়া হয়নি। কিন্তু, একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, চেয়ারপার্সন যখন না থাকেন, তখন আপনি কী করে এই হাউস স্থগিত করতে পারেন ?' তারপরে তাঁরা চাবি চান। কিন্তু, তাঁরা তা পাননি। কারণ, নতুন সেক্রেটারি জানান, তিনি এখনও দায়িত্ব নেননি। ফলে, এসব করা সম্ভব নয়। শেষ পর্যন্ত হাউসের চাবি পাওয়া যায়নি। তাই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন বসে। অধিবেশনে যোগ দেন মূলত তৃণমূল কাউন্সিলররা।               

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget