এক্সপ্লোর

Covid 19: বছর শেষে ফের কোভিড-আতঙ্ক, আক্রান্ত ৩ কলকাতা ও বারাসতে

Kolkata Covid 19 Case: ফের তিন মাস পর করোনার আতঙ্ক, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৩ কোভিড আক্রান্ত...

কলকাতা: বছর শেষে ফের কোভিড-আতঙ্ক। তিন মাস পর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৩ কোভিড আক্রান্ত (Covid Positive In ID Hospital)। করোনা আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন উত্তর কলকাতার, অপরজন বারাসতের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন, মৃত ৭। কেরলের ৩, কর্ণাটকে ২ করোনা আক্রান্তের মৃত্যু। ছত্তীসগঢ় ও তামিলনাড়ুতে ২ করোনা আক্রান্তের মৃত্যু। গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে পরিকাঠামো পরিদর্শন। গতকাল স্বাস্থ্যকর্তারা খতিয়ে দেখেছিলেন বি সি রায় হাসপাতাল ও আরজি কর হাসপাতালের পরিকাঠামো। আজ খতিয়ে দেখা হবে ন্যাশনাল মেডিক্যাল ও হাজরার চিত্তরঞ্জন সেবা সদনের পরিকাঠামো।

নভেম্বর ও ডিসেম্বর মাসে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য সাতটি নমুনা পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিকস-এ। সেখান থেকে জানানো হয়েছে কোনও নমুনাতেই কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1- পাওয়া যায়নি। ভারতে JN.1 নিয়ে আশঙ্কা তৈরি হলেও এখনই টিকা নিয়ে হুড়োহুড়ি করার প্রয়োজন নেই।

ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে INSACOG প্রধান এনকে অরোরা জানিয়েছেন, 'যাঁদের বয়স ৬০ বছর বা তারও বেশি তাঁদের কোভিড থেকে বাঁচার জন্য সাবধানতা নেওয়া উচিত। যাঁদের কোমর্বিডিটি রয়েছে, যাঁরা এমন ওষুধ নেন যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাঁদের সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত। এমন ব্যক্তিরা যদি এখনও কোনও সতর্কতামূলক পদক্ষেপ না নেন, তাহলে তাঁরা অবশ্যই সেটা নিন, এখনই কোনও টিকার প্রয়োজন নেই।'  

গত ২৪ ঘণ্টায় দেশে ৭৪৩ জন নতুন করে কোভিড -19 এ আক্রান্ত হয়েছেন। আগের দিনের থেকে সামান্যই কমেছে সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার ৭৯৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন দেশে। এরই  মধ্যে ভয় ধরাচ্ছে করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  

আরও পড়ুন, বছর শেষে ময়ূর ও ময়ূরীদের দেখতে পর্যটকদের ভিড় আউশগ্রামে

সরকারি তথ্য অনুসারে, দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৯৯৭। গতকাল অবধি এই  সংখ্য়াটা ছিল ৪০৯১।  সারা দেশে এখনও  মোট কোভিড হয়েছেন ৪.৫০ কোটি (৪,৫০,১২,৪৮৪)। দেশে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩৩৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় Covid-19 থেকে সেরে উঠেছেন ৮৩০ জন। এখন কোভিড থেকে সেরে ওঠার হার ৯৮.৮১ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget