এক্সপ্লোর

Covid-19 Treatment: শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নষ্ট হল রেমডেসিভির ইঞ্জেকশন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

Covid-19 Treatment: সরকারি হাসপাতালে (Government Hospital) পড়ে থেকে নষ্ট হল করোনা চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভির। ব্যবহারই করা গেল না ৮৫০টি রেমডেসিভির ইঞ্জেকশন। জলে গেল ২১ লক্ষ টাকার ওষুধ।

সন্দীপ সরকার ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনাকালে (Corona) শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Shambhunath Pandit Hospital) পড়ে নষ্ট হল, কোভিড চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ইঞ্জেকশন (Remdesivir)। মেয়াদ উত্তীর্ণ সাড়ে আটশো ইঞ্জেকশনের বাজার দর প্রায় ২১ লক্ষ টাকা। কোভিড আবহে বহু মূল্য ওষুধ নষ্ট হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই হু হু করে বাড়ছে ওষুধের দাম। সেই সময় সরকারি হাসপাতালে (Government Hospital) পড়ে থেকে নষ্ট হল করোনা চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভির। ব্যবহারই করা গেল না ৮৫০টি রেমডেসিভির ইঞ্জেকশন। জলে গেল ২১ লক্ষ টাকার ওষুধ। তৃতীয় ঢেউয়ের (Third Wave) ধাক্কায় যখন বাংলায় দৈনিক সংক্রমণ (Daily Corona Case) প্রায় ২৫ হাজারের দিকে, তখন লক্ষ লক্ষ টাকার এই ইঞ্জেকশন নষ্ট হয়ে যাওয়ায় শোরগোল পড়েছে। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নষ্ট হয়েছে ওষুধ, স্বাস্থ্য দফতরকে তা চিঠি দিয়ে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বছরের ৩০ জুন, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের (Shambhunath Pandit Hospital) হাতে আসে ৮৫০টি রেমডেসিভির  ইঞ্জেকশন (Remdesivir)। জীবনদায়ী এই ওষুধের তিন মাসের মেয়াদ ফুরোয় গত সেপ্টেম্বরে। হাসপাতাল সূত্রে খবর, সেই সময় করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় ওগুলি ব্যবহার করা যায়নি। অথচ করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় রেমডেসিভিরের চরম আকাল দেখা যায়। পরিস্থিতি এমন হয় যে, রেমডেসিভির রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করতে হয় কেন্দ্রকে।

এই মুহূর্তে বাজারে এই ইঞ্জেকশনের দাম ২২০০ থেকে ২৮০০ টাকা। অর্থাৎ, সাড়ে ৮০০টি ইঞ্জেকশনের দাম প্রায় ২১ লক্ষ টাকা। করোনার তৃতীয় ঢেউয়ের সময়, বিপুল অঙ্কের জীবনদায়ী ওষুধের অপচয় নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। শুধু রেমডেসিভির নয়, শম্ভুনাথ পণ্ডিতে নষ্ট হয়েছে আরও তিন ধরনের জীবনদায়ী ওষুধ। 

আরও পড়ুন: WB Corona Cases: ২৪ হাজার ছুঁই ছুঁই করোনা সংক্রমণ, একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, গ্রেফতার কুণাল ঘোষ
NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, গ্রেফতার কুণাল ঘোষ
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
Professor Arrested: ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক
ছাত্রীদের বারবার কুপ্রস্তাব, অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার কলেজের ভূগোল অধ্যাপক

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget