এক্সপ্লোর

Cow Smuggling Case: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর মেয়ে সুকন্যা

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে গ্রেফতার করল ইডি।

কলকাতা: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা গ্রেফতার। গরুপাচার মামলায় তাঁকে গ্রেফতার করা হল। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় উত্তর দিচ্ছিলেন না। বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে।

বাবার গ্রেফতারির ৮ মাসের মাথায় গ্রেফতার হলেন মেয়ে। এর আগে তাঁকে বারবার দিল্লিতে ডাকা হয়েছিল। এর আগে অনেকসময়েই তিনি হাজিরা এড়িয়েছিলেন। এবার ২ দিন পরপর হাজিরা দেন তিনি।

কেন গ্রেফতার:
ইডি সূত্রের খবর, গরু পাচার মামলায় এখনও যা তথ্য হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে, যা লেনদেন হয়েছে তাতে সুকন্যার নামে একাধিক লেনদেন ধরা পড়েছে। একাধিক নথিতে সুকন্যার সই রয়েছে। অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা করে ইডি জানতে পারে, গরু পাচার করে যে টাকা হাতে এসেছে। তাতে সুকন্যা মণ্ডল সরাসরি লাভবান হয়েছেন। এর আগে বারবার তিনি দাবি করেছিলেন যা তথ্য সব তাঁর বাবা এবং হিসাবরক্ষক জানেন। এর আগে একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছিলেন। এবার হাজিরা দিলেও এদিকে জিজ্ঞাসাবাদের সময় কোনওভাবেই সহযোগিতা করছিলেন না সুকন্যা, এমনটাই দাবি ইডির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইডি।

ইডি সূত্রে দাবি, সুকন্যার নামে কোটি কোটি টাকা, নগদ টাকার খোঁজ মিলেছে। সুকন্যার নামের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তাঁর নামে বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিট রয়েছে। সুকন্যার নামে চালকল রয়েছে। কিন্তু সেগুলো কিছুই জানেন না বলে দাবি করেছেন সুকন্যা। এদিকে এর আগে যাদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি, সেখানে নাকি তাঁরা জানিয়েছেন যাবতীয় লেনদেনের বিষয়ে গোড়া থেকেই জানতেন সুকন্যা। তাঁর অনুমতি নিয়েই সব লেনদেন হতো। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় নাকি সম্পূর্ণ উল্টো কথা বলেছেন সুকন্যা। সেই কারণেই ইডি আধিকারিকদের সন্দেহ হয়েছে যে তথ্য লুকোচ্ছেন সুকন্যা। সূত্রের খবর, এর আগে ইডি আদালতে জানিয়েছিল অনুব্রত মন্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কয়েকজনকে। সেই তালিকায় নাম ছিল সুকন্যার। 

সুকন্যা মন্ডল একটি প্রাথমিক স্কুলে চাকরি করতেন। তাহলে তাঁর নামে এত টাকা, এত সম্পত্তি কীভাবে এল তা নিয়েই গোড়া থেকেই নজর রেখেছিল তদন্তকারী সংস্থা। তারপর বিভিন্ন নথি ইডির হাতে আসে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের জেরা করেও বারবার উঠে আসে সুকন্যার  নাম।

আকও পড়ুন: 'ধর্মভিত্তিক সংরক্ষণ সংবিধানের পরিপন্থী', কর্নাটকে সংরক্ষণ প্রশ্নে যোগীর নিশানায় কংগ্রেস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ট্রেনে ধাক্কায় ভয়ঙ্কর বিস্ফোরণ গাড়িতে ! ফলতায় চলছে ভোট গণনা, জাহাঙ্গির গড়ে কে এগিয়ে কে পিছিয়ে ?
ট্রেনে ধাক্কায় ভয়ঙ্কর বিস্ফোরণ গাড়িতে ! ফলতায় চলছে ভোট গণনা, জাহাঙ্গির গড়ে কে এগিয়ে কে পিছিয়ে ?
Suvendu Adhikari on Falta: 'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর
'কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ‘তৃণমূলের হার-বার’ মডেলে পরিণত হল'.. ফলতায় গেরুয়া ঝড়! কটাক্ষ করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Post Poll Violence: পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
পালিয়েও হল না শেষ রক্ষা, পুলিশের হাতে গ্রেফতার রাজ্যে এই তৃণমূল নেতা
কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত ! তৃণমূল কাউন্সিলরকে থানায় তলব, কী ঘটেছে ?
কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত ! তৃণমূল কাউন্সিলরকে থানায় তলব, কী ঘটেছে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget