এক্সপ্লোর

Cow Smuggling Case: গরুপাচার মামলায় সিবিআই তৎপরতা, এবার অনুব্রত ঘনিষ্ঠ প্রোমোটারকে তলব

CBI On Cow Smuggling Case: সিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, বিভিন্ন সময়ে ওই টাকা কখনও বাড়িতে ডেকে, কখনও গাড়িচালকের হাত দিয়ে পাঠাতেন অনুব্রত।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার (Cow Smuggling Case) মামলায় অনুব্রতর আত্মীয়দের অ্যাকাউন্টে ঘুরপথে ঢুকেছে প্রায় ৬ কোটি টাকা। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের (CBI)। অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সিবিআইয়ের দাবি, ২০১৮-র ডিসেম্বর থেকে ২০২২-এর মধ্যে অনুব্রত মণ্ডল কয়েক দফায় নগদ ৫ কোটি ৯২ লক্ষ টাকা সুব্রত বিশ্বাস এক প্রাক্তন ব্যাঙ্ক কর্মীকে দেন।

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে চাঞ্চল্যকর অভিযোগ: দুর্গা পুজো মিটতেই গরু পাচার মামলায় ফের সক্রিয় হল CBI। সিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, বিভিন্ন সময়ে ওই টাকা কখনও বাড়িতে ডেকে, কখনও গাড়িচালকের হাত দিয়ে পাঠাতেন অনুব্রত। সেই টাকা সোনাঝুরির একটি হোম স্টে-র ওভারড্রাফট অ্যাকাউন্টে জমা পড়ত। এরপর ওই অ্যাকাউন্ট থেকে টাকা ফের ঘুরপথে অনুব্রত ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে জমা পড়ত বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, ওই টাকায় অনুব্রত-কন্যা সুকন্যার নামে ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট করা হয়। এই প্রায় ৬ কোটি টাকা কোথা থেকে এল, ঘুরপথেই বা লেনদেন হল কেন, তা নিয়েই প্রশ্ন সিবিআইয়ের।

গতকালই নোটিস জারি করা হয় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থাকে। অনুব্রত মণ্ডলের আত্মীয়ের নামে থাকা বোলপুরের শিবশম্ভু রাইস মিলকেও নোটিস ধরান হয়ে। অনুব্রত মণ্ডলের আরেক আত্মীয় রাজা ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছে CBI। পুজোর আগে, বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের কন্যাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। আর, পুজোর পর নোটিস দেওয়া হল, ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে। এই সংস্থার ডিরেক্টর অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ও অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুত্‍বরণ গায়েন। সোমবারের মধ্যে ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

তদন্তে নেমে CBI এর নজরে অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষও। বুধবার সকালে বাড়ি গিয়ে তাঁকে নোটিস ধরায় CBI। গতকালই বোলপুরের CBI’এর অস্থায়ী অফিসে হাজিরা দেন রাজা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন রাজা ঘোষ। তার সঙ্গে বোলপুরের একটি রাইস মিল ও হোটেলের যোগসূত্র পাওয়া গেছে।  সূত্রের দাবি, সেই বিষয়েই রাজা ঘোষকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: Calcutta High Court: গাঁধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভের মেয়াদ বাড়াতে নারাজ হাইকোর্ট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget