এক্সপ্লোর

Anubrata Mondal: মেয়ের জামিনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা, জেলে অনুব্রত-সুকন্যার কথা

Anubrata-Sukanya Meet: দু'জনই গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি। এই অবস্থায় আগেই মেয়ের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। অবশেষে দেখা হল। কথা হল।

কলকাতা: ১২ জুলাই পর্যন্ত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে। আজ তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার জেলবন্দি মেয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন অনুব্রত। তাঁর শরীর খারাপের কথাও এদিন জানিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি।

দু'জনই গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি। এই অবস্থায় আগেই মেয়ের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। অবশেষে দেখা হল। কথা হল। তিহাড় জেলেই শনিবার মেয়ে সুকন্যার সঙ্গে আধঘণ্টা কথা বললেন অনুব্রত মণ্ডল।ইতিমধ্যে রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন করেছেন সুকন্যা। ১২ মে, সেই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে এদিন মেয়ের জামিনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বীরভূমের তৃণমূল সভাপতি। গতকাল অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়, সুকন্যার সঙ্গে কথা হয়েছে কিনা। উত্তরে অনুব্রত মণ্ডল জানান, “যা হয়। বাপ-মেয়ের সঙ্গে যা কথা হয়। যতক্ষণ টাইম দিয়েছে, ততক্ষণ দেখা হয়েছে।’’ পাশাপাশি এদিনই ফের বাড়ল অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। আগামী ১২ জুলাই পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে লালমাটির জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে।

সম্প্রতি গরুপাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচারের কালো টাকা সাদা করা, বীরভূম জেলা পরিষদের কাজের জন্যও ঠিকাদারদের থেকে কমিশন নেওয়া-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয়। বিচারক ইডির থেকে জানতে চান, গরুপাচার মামলায় তাঁদের তদন্ত কি শেষ হয়েছে? এই মামলায় আর কোনও চার্জশিট দেওয়া হবে কিনাও জানতে চান বিচারক। উত্তরে ইডির আইনজীবী আদালতে জানান, তাদের তদন্ত শেষ হয়নি। এখনও চলছে। এই মামলায় তারা আরও সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। এরপরই ১২ জুলাই পর্যন্ত অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

এদিন বারবার অনুব্রত মণ্ডলের মুখে শোনা যায় শারীরিক অসুস্থতার কথা। এমনকি আদালতে পরবর্তী শুনানির দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকার আবেদন জানান বীরভূমের তৃণমূল সভাপতি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। এদিন অনুব্রত মণ্ডল ছাড়াও, গরুপাচার মামলায় ধৃত তার প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক, বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারকেও রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয়েছিল। সকলেরই ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলাদত।

আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget