এক্সপ্লোর

Kolkata News: শহরের প্রতারকের ফাঁদে মার্কিন নাগরিক, Kolkata Police-র কাছে তদন্তভার এল Interpol থেকে

Amazon Fraud Case: ৪০ হাজার ইউএস ডলার লুঠ, শহরের ভুয়ো কল সেন্টারের ফাঁদে মার্কিন নাগরিক, ইন্টারপোল থেকে সিবিআই হয়ে তদন্তভার এল কলকাতা পুলিশের কাছে।

রঞ্জিত সাউ, কলকাতা: কলকাতার প্রতারকের ফাঁদে মার্কিন নাগরিক।  মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিককে অ্যামাজন পের ইনলিগ্যাল ট্রানজাকশনের নাম করে ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৩ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ (Fraud Case)। ইন্টারপোলের মাধ্যমে দিল্লি সিবিআইতে (CBI Delhi) অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামাজন সংস্থার। দিল্লি সিবিআই তদন্তভার হস্তান্তর করে কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime )। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে এবার পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার (Arrested) হয়েছেন মাস্টারমাইন্ড মোহাম্মদ রিজওয়ান।

পুলিশ সূত্রে খবর, গত ৩ জানুয়ারি দিল্লি সিবিআই সদর দফতর থেকে অ্যামাজন সেলার সার্ভিস প্রাইভেট লিমিটেড সংস্থার অথরাইজড রিচা বক্সির একটি অভিযোগ বিধাননগর সাইবার ক্রাইম থানায় ফরওয়ার্ড করা হয়। সেখানে তিনি জানান, তাঁদের অ্যামাজন সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কাস্টমার মিস লইস রোমানো অ্যামাজনের ফ্রড ডিপার্টমেন্টে অভিযোগ করেন যে, এক ব্যক্তি তাঁকে ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে ফোন করে, তাঁর অ্যামাজন অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেটি ঠিক করার জন্য তাঁকে ইমেইল মারফত একটি লিংক পাঠায় ওই ব্যক্তি। এই লিংকের মাধ্যমে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের মোবাইলে টিমভিউয়ার অ্যাপ ডাউনলোড করানো হয়। এরপরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের একাউন্ট থেকে ৪০ হাজার ইউএস ডলার যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকের দল।

 অ্যামাজনের আন্টি ফ্রড ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তদন্ত শুরু করলে তারা জানতে পারে, সেই ফোন কলটি এসছিল ভারতের কলকাতার অবস্থিত সেক্টর ফাইভ অঞ্চল থেকে। এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামাজন সংস্থার পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে দিল্লির অ্যামাজনে বিষয়টি জানানো হয়। দিল্লির অ্যামাজনের হেড অফিসের পক্ষ থেকে দিল্লি সিবিআই-এর কাছে অভিযোগটি জানানো হলে। এই অভিযোগটি বিধাননগর সাইবার ক্রাইম থানায় ফরওয়ার্ড করা হয়।

 ঘটনা তদন্ত শুরু করে যে  লোকেশন অ্যামাজনের পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছিল, পুলিশ সেই লোকেশানে গিয়ে জানতে পারে সেখানে কোনও ধরণের অফিস নেই। এরপরেই প্রতারকের ইমেইল আইডি এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে। সল্টলেক সেক্টর ফাইভের ডিএন ব্লকে একটি অফিস চালানো হচ্ছে। সূত্র মারফত খবর পেয়ে সেক্টর ফাইভ এর ডি এন ২১ অফিসের ছয় তলায় হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

আরও পড়ুন, OMR Sheet-এ কারচুপির তালিকায় ৯০৭ শিক্ষক ! আদালতের নির্দেশে প্রকাশ্য়ে আনল SSC

পুলিশ সেখানে গিয়ে জানতে পারে ওই অফিসে বর্ডারলেসা সলিউশন এবং আর জেড ওয়েব মিডিয়া নামক দুটি ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছে। যার মাস্টারমাইন্ড মোহাম্মদ রিজওয়ান। যিনি এই এমাজন প্রতারণার চক্রের মূল অভিযুক্ত। এরপরেই সেই অফিসে হানা দিয়ে এই চক্রের মূল পান্ডা মোঃ রেজওয়ান সহ পাঁচজনকে গ্রেফতার করা বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । তাদের কাছ থেকে একটি কম্পিউটার দুটি ল্যাপটপ সাতখানা মোবাইল ফোন একটি রাউটার একটি ফিউচার একটি অ্যাটেন্ডেন্স রেজিস্টার একটি রাবার স্ট্যাম্প একটি ব্যাংক চেক বই একটি প্যান কার্ড এবং প্রচুর পরিমাণ নথি উদ্ধার করে পুলিশ।  এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget