এক্সপ্লোর

CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর

CPIM Book Stall: যাদবপুরে 8-B বাসস্ট্যান্ডে বামেদের বুকস্টল ভাঙতে পৌঁছে গেছিল বুলডোজার। দলীয় কর্মীদের মানববন্ধনের সামনে সেদিন বুকস্টল ভাঙতে না পারলেও, ভেঙে গেল সিপিএমের বুকস্টলে বই বিক্রির রেকর্ড।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিপিএমের বুকস্টল। কোথাও হামলা, কোথাও ভাঙচুর তো কোথাও অগ্নিসংযোগ। আবার কোথাও বই তুলে রাস্তায় ফেলে দেওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পুজোর শেষে সিপিএম দাবি করল গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। যাদবপুরে যে বুকস্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে গতবার ৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা। 

যাদবপুরে 8-B বাসস্ট্যান্ডে বামেদের বুকস্টল ভাঙতে পৌঁছে গেছিল বুলডোজার। দলীয় কর্মীদের মানববন্ধনের সামনে সেদিন বুকস্টল ভাঙতে না পারলেও, ভেঙে গেল সিপিএমের বুকস্টলে বই বিক্রির রেকর্ড। তাদের দাবি, শুধু ১২টি জেলাতেই এ বছর বই বিক্রির হার বে়ড়েছে ১০৪ শতাংশেরও বেশি। ২০২৫ সালে যেখানে ৪৮ লক্ষ ৪ হাজার টাকার বই বিক্রি হয়েছিল, সেখানে চলতি বছরে বই বিক্রি বাবদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়াল ৯৮ লক্ষ ৭ হাজার টাকা। অর্থাৎ গতবারের তুলনায় এবার ৫০ লক্ষ টাকারও বেশি বই বিক্রি করেছে সিপিএম। তবে বই বিক্রির এই হিসেব এখনও চূড়ান্ত নয়। অর্থাৎ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

চরম সিদ্ধান্ত নেননি অন্তঃসত্ত্বা, শেষ করেছে শ্বশুরবাড়ির লোকজনই, গুগলে স্বামী খুঁজেছিলেন... 

দুর্গাপুজোর সময় রাজ্য জুড়ে পুজো মণ্ডপের বাইরে সিপিএমের বুক স্টলের এই ছবি দীর্ঘদিন ধরেই দেখে আসছে রাজ্যবাসী। কিন্তু এ বছর পুজো আসতেই, কলকাতা থেকে শহরতলি হয়ে জেলা, উত্তর থেকে দক্ষিণ, গ্রাম থেকে শহর, একাধিক জায়গায় বামেদের বুকস্টলের ওপরে নেমে আসে অত্যাচার। কোথাও স্টলে ভাঙচুর, কোথাও স্টলে ঢুকে বই ফেলে দেওয়া, তো কোথাও বুকস্টলে আগুন লাগিয়ে দেওয়ার মতো ছবি সামনে আসে। অভিযোগের সরাসরি আঙুল ওঠে বিজেপির দিকে। এমনকী, চোরবাগান সর্বজনীনে যেদিন পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে, সেদিনও সেখান থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে, যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডে বুকস্টল নিয়ে সিপিএমের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় পুলিশের। 

কিন্তু দুর্গাপুজো শেষ হতে সিপিএমের তরফে যে পরিসংখ্যান দেওয়া হল তা চমকে দেওয়ার মতো। সিপিএমের দাবি, কলকাতায় এবছর ১১৯টি স্টল দিয়েছিল সিপিএম। গতবার এই স্টলগুলিতে ২৪ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। সেখানে এবার ৪৭ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। এমনকী যাদবপুরের যে বুকস্টল ভাঙতে বুলডোজার পৌঁছে গেছিল, সেখানে গত বছর ৬ লক্ষ টাকার বই বিক্রি হলেও, এবার তা বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা। কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্টলে গতবার ৮ লক্ষ টাকার বই বিক্রি করেছিল সিপিএম, তা এবার বেড়ে হয়েছে ১১ লক্ষ ৩৩ হাজার টাকা। 

পশ্চিম বর্ধমানে এ বছর বই বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ টাকায়। পূর্ব বর্ধমানের স্টলগুলোতে ২০২৫ সালে ১ লক্ষ ৭৪ হাজার টাকার বই বিক্রি করেছিল সিপিএম। এবার বই বিক্রির অঙ্ক পৌঁছেছে ৩ লক্ষ টাকায়। হুগলিতে গত বছর ৭ লক্ষ ৭১ হাজার টাকার বই বিক্রি হয়েছিল। এবার বিক্রি হয়েছে ১৩ লক্ষ টাকার বই। পূর্ব মেদিনীপুরেও দ্বিগুণ হয়েছে সিপিএমের বই বিক্রি। আগের বার বিক্রি হয়েছিল ১ লক্ষ ৮ হাজার টাকার বই। এবার দ্বিগুণের থেকেও বেশি ২ লক্ষ ৩৬ হাজার টাকার বই বিক্রি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সিপিএমের বুক স্টল থেকে বই বিক্রি কার্যত দ্বিগুণ বেড়েছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget