এক্সপ্লোর

Police: ‘পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি’, বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের

Md Selim Police Remarks: রামপুরহাটেও পুলিশকে নিশানা সেলিমের। পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি?' এবার ফের বিতর্কিত মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদকের। 

কলকাতা: পুলিশ (Police) সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের (Md. Selim)। বিষ্ণুপুরের (Bishnupur) পর রামপুরহাটেও (Rampurhat) পুলিশকে নিশানা সেলিমের। ‘তৃণমূল (TMC) বলছে পুলিশকে কেন কুকুরের সঙ্গে তুলনা? পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি?' এবার ফের বিতর্কিত মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদকের। 

ঠিক কী বলেছেন তিনি? 

"পুলিশ তার চরিত্র হারিয়েছে। এই পুলিশগুলোর থেকে, অপদার্থ পুলিশগুলোর থেকে ট্রেনড কুকুর অনেক বেশি প্রভুভক্ত বটেই, কিন্তু তারা নিজের কাজটাও করে প্রফেশনালি। তারা অপরাধীকে ধরে। অনুব্রতর কথায় কখনও কেস সাজিয়ে মিথ্যা মামলা দেয় না।" 

মঞ্চ থেকে মহম্মদ সেলিম বলেন, "আমি আজকে দুঃখপ্রকাশ করছি। আমি কুকুরের অপমান করেছি, পুলিশের সঙ্গে তুলনা করে। এতে পুলিশের সম্মান গেছে না কুকুরের সম্মান গেছে, এটা মানুষ বুঝবে। কারণ কুকুরকে যদি ট্রেনিং দেন, বিশ্বাস করেন, ও কিন্তু ঠিক খুনিকে বের করবে, তাই তো?" 

আরও পড়ুন, হেলমেট নেই কেন? প্রশ্ন করতেই ট্রাফিক সার্জেন্টকে ‘খুনের হুমকি’ বাইক আরোহীর 

তৃণমূলের সমালোচনা

পুলিশের সঙ্গে কুকুরের তুলনা। যে মন্তব্যের জেরে সিপিএমের রাজ্য সম্পাদকের প্রবল সমালোচনা করছে তৃণমূল। তা সত্বেও নিজের অবস্থান থেকে যে একচুলও যে সরছেন না, তা বীরভূমের রামপুরহাটের সভা থেকে ঠারেঠোরে বুঝিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। এই মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন, "আসলে নেতাজিকে যারা তোজোর কুকুর বলেছিল, তাদের জিনগত প্রবলেম, এগুলো তাদের সংস্কৃতি আছে, মহম্মদ সেলিমের মন্তব্যের তীব্র বিরোধিতা করছি, অন্যান্য সব দল যে কোনও সুস্থ মানুষ।" 

পুলিশ প্রসঙ্গ

সিপিএম থেকে তৃণমূল, রাজ্যের ক্ষমতায় যখন যেই থেকেছে তাদের বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ বারবার তুলেছে বিরোধীরা। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে যেমন পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গেছে। তেমনই পুলিশের উর্দি পর্যন্ত খুলে নেওয়ার হুমকি দিতে শোনা গেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের সেই তালিকায় নবতম সংযোজন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
BJP News: দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Embed widget