এক্সপ্লোর

Behala: হেলমেট নেই কেন? প্রশ্ন করতেই ট্রাফিক সার্জেন্টকে ‘খুনের হুমকি’ বাইক আরোহীর

Behala News: বেহালার বুড়ো শিবতলায় ট্রাফিক সার্জেন্টকে খুনের ‘হুমকি’র এই ঘটনায় চাঞ্চল্যও ছড়িয়েছে। দিনে দুপুরে এমন ঘটনা অবাক করেছে সকলকে।

হিন্দোল দে, বেহালা: হেলমেট (Helmet) না পরায় বাইক (Bike) আরোহীকে ধরায় ট্রাফিক সার্জেন্টকে (Traffic Surgent) প্রাণে মারার ‘হুমকি’। এমনই ঘটনা ঘটেছে বেহালায় (Behala)। কেবল হুমকি নয়, আইনের রক্ষককে ‘গুলি করে খুনের হুমকি’ দিলেন ওই ব্যক্তি।  বেহালার বুড়ো শিবতলায় ট্রাফিক সার্জেন্টকে খুনের ‘হুমকি’র এই ঘটনায় চাঞ্চল্যও ছড়িয়েছে। দিনে দুপুরে এমন ঘটনা অবাক করেছে সকলকে। এই ঘটনার পরই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। 

ঠিক কী ঘটেছে? 

প্রকাশ্য দিবালোকে জেমস লং ট্রাফিক গার্ডের অন্তর্গত বুড়ো শিবতলা রোডে এই ঘটনা ঘটে। হেলমেটহীন বাইক আরোহীদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দাঁড় করানো হয়। কাগজপত্র থেকে তাঁদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থাও নেওয়া হচ্ছিল। সেই সময় একটি বাইকের পিছনে বসে থাকা আরোহী হেলমেট না পরা নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় তাঁর। বাইক চালকের হেলমেট থাকলেও বাইক আরোহী কেন হেলমেট পরেনি তা নিয়ে পুলিশের সঙ্গে বিবাদ বাঁধে।                                                                 

আরও পড়ুন, রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ, রাস্তায় উনুন জ্বেলে লুচি ভাজলেন তৃণমূল কাউন্সিলর; বিলি ঘুঁটে-কয়লা

পুলিশের কী অভিযোগ? 

পুলিশের তরফে বলা হয়েছে, ওই বাইক আরোহী সেই সময় গাড়ি থেকে নেমে পড়েন এবং যে সার্জেন্ট ছিলেন দেবাশীষ দাস এবং জিতেন চক্রবর্তী, তাঁদের দুজনকে রীতিমতো হুমকি দিতে থাকেন, গালিগালাজ করতে থাকেন। এরপর ওই সার্জেন্টকে গুলি করে খুন করার হুমকি পর্যন্ত দেয় বলে জানায় পুলিশ। এরপর ওই ব্যক্তিকে আটক করা হয়। তারপর বেহালা থানায় খবর দেওয়া হলে সেখানকার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। 

কীসের জোরে, কীসের প্রতিপত্তিতে পুলিশকে 'প্রাণে মেরে ফেলার' হুমকি দিলেন, ওই ব্যক্তির কাছে কি কোনও আগ্নেয়াস্ত্র রয়েছে? এই সব প্রশ্নের উত্তর পেতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget