এক্সপ্লোর

Abhishek Banerjee: 'লাইমলাইটে' আনতেই কি গুরুত্বপূর্ণ দিনে অভিষেককে তলব এজেন্সির? উঠছে TMC-BJP সেটিংয়ের অভিযোগ !

Central Agency: নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ৪ বার তলব করল কেন্দ্রীয় এজেন্সি

অনির্বাণ বাগচি, কৃষ্ণেন্দু অধিকারী ও ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : বেশি করে 'লাইমলাইটে' আনতেই কি গুরুত্বপূর্ণ দিনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে (Abhishek Banerjee) তলব করছে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) ? দিল্লিতে ধর্না কর্মসূচির দিনেই অভিষেককে ED-র সমন প্রসঙ্গে তৃণমূল-বিজেপির সেটিংয়ের তত্ত্ব তুলছে সিপিএম ও কংগ্রেস। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে দুই দলই। 

১৩৭ দিন। অর্থাৎ, ৪ মাস ১৭ দিন। এই সময়কালে, নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ৪ বার তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি বছরের ২০ মে, নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ডেকে পাঠায় CBI। এরপর ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্য়েই অভিষেককে তলব করে ED। গত ১৩ সেপ্টেম্বর, বিরোধী জোট 'INDIA'-র সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED। আর এবার ৩ অক্টোবর, মঙ্গলবার, দিল্লিতে তৃণমূলের ধর্নার দিনই ফের তলব করা হয় অভিষেককে। এপ্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, 'আমি তো বলছি, তদন্তে সহযোগিতা করছি। যতবার ডেকেছে গেছি। আগামীদিনেও যাব। আপনারা তদন্তের জন্য় ডাকছেন না। কর্মসূচিকে বাধা দিতে ডাকছেন।... আপনি ৪ তারিখ ডাকুন। আজকে ডাকলেন না কেন ? কাল ডাকলেন না কেন ? '

আর এখানেই প্রদেশ কংগ্রেস ও সিপিএমের প্রশ্ন। কেন বারবার বেছে বেছে গুরুত্বপূর্ণ দিনেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করে কেন্দ্রীয় এজেন্সি ? এর নেপথ্য়ে কি মূল উদ্দেশ্য় অভিষেক ও তৃণমূলকে বেশি করে 'লাইমলাইটে' আনা ?অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গুরুত্ব আরও বাড়ানো ? তৃণমূলের যাতে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব এবং বিজেপি বিরোধিতা আরও জোরালভাবে সামনে আনতে সুবিধা হয়, সেই সুযোগই করে দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ? গোটাটাই কি তৃণমূল ও বিজেপির 'সেটিং' ? 

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "সেটিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু'বার দু'বার ডাকল ইডি-সিবিআই। একটা গতমাসে, যখন তাঁর কর্মসূচি আছে। এবার ২ বা ৩ অক্টোবর কর্মসূচি আছে, আবার সেইদিনে ডাকল। যাতে দেখানে পারেন, আমি এতবড় নেতা যে আমাকে ভয় পেয়ে আমার কাজকে ক্ষতিগ্রস্ত করে দিতে চায়। এটা বিজেপির উদ্দেশ্য, তৃণমূলকে সাহায্য করার।"

প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, "তাঁর একটা বড় প্রোগ্রাম আছে, সবাই আগে থেকেই জানেন। তার পরেও ডাকছে। তাহলে, এই বিষয়টায় তো স্বাভাবিকভাবেই সন্দেহ হবে। তিন-চার দিন পরে ডাকতে পারত। এরকম এক একটা ঘটনাপ্রবাহ সন্দেহের দিকে যাচ্ছে এবং সন্দেহটা খুব জোরাল হয়ে যাচ্ছে। সুতরাং এই সেটিং তত্ত্ব যেটা মানুষ অনেকদিন ধরে সন্দেহ করছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে।"

ইডি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অন্তর্গত। অর্থাৎ নির্মলা সীতারমণের অধীনস্থ। এদিকে, CBI কেন্দ্রীয় কর্মিবর্গমন্ত্রকের অন্তর্গত।
যে দফতর খোদ নরেন্দ্র মোদির হাতে রয়েছে। সম্প্রতি ইডির জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সেখানে দাঁড়িয়েই খোলা চ্য়ালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক। বলেছিলেন, 'ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুন। আমার বিরুদ্ধে থাকলে আমায় গ্রেফতার করুন। কোর্টে আমি লড়ে নেব।'

এই ইস্যুতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "চিন্তা নেই। বড় মাছ । বড় মাছ ধরতে গেলে অনেকক্ষণ বর্ষি দিয়ে খেলাতে হয়। এদিক ওদিক নিয়ে গিয়ে একটু হাঁফিয়ে নিতে হয় মাছকে। তার পরে তুলতে হয়। সেইভাবেই তোলা হবে। চিন্তা করছেন কেন ?"

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেন, অভিষেকের নাম শুনে যে পরিমাণ ওরা ভয় পাচ্ছে, ইয়ে ডর হমে আচ্ছা লাগা। অভিষেককে নামে ভয় পাচ্ছে। শয়নে-স্বপনে-জাগরণে অভিষেক। যেদিন ওঁর কর্মসূচি, সেদিকে ওঁকে ডেকে বসিয়ে রাখো, ওঁ যেন কর্মসূচি করতে না পারে।

এরমধ্য়ে মূল প্রশ্ন একটাই আদৌ কি কোনওদিন এই তদন্তের শেষ হবে ? সুবিচার হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget