এক্সপ্লোর

Sitaram Yechury: ‘তদন্তের নামে ED-র ডান্ডা দেখিয়ে দরদাম চলছে’, তদন্তকারীদের সক্রিয়তা প্রসঙ্গে ইয়েচুরি

Yechury on TMC: এই মুহূর্তে  সিপিএম-এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন চলছে। সেই উপলক্ষে বাংলায় রয়েছেন ইয়েচুরি।

কলকাতা: দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের। সেই নিয়ে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী দল সিপিএম। কিন্তু বাংলার সিপিএম নেতারা সুর চড়ালেও, সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) সুর খানিকটা হলেও নরম শোনা গেল। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, দোষীদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করলেও, তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। (Yechury on TMC)

এই মুহূর্তে  সিপিএম-এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন চলছে। সেই উপলক্ষে বাংলায় রয়েছেন ইয়েচুরি। তার ফাঁকে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন আরও একবার। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশে বসেই রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলেন। সেখানেই তৃণমূলের প্রতি খানিকটা হলেও নরম সুর শোনা গেল তাঁর গলায়।

রাজ্যে যে হারে দুর্নীতির অভিযোগ সামনে আসছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যেভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে, সেই নিয়ে প্রশ্ন করা হয় ইয়েচুরিকে। জবাবে তিনি বলেন, "দুর্নীতির অভিযোগ পেলে অবশ্যই পদক্ষেপ করুন। গ্রেফতার করুন, দোষী সাব্যস্ত করা হোক। কে আটকাচ্ছে? কিন্তু এটা ক্ষমতার অপব্যবহার নয়। ক্ষমতার অপব্যবহার হচ্ছে, ED-র ডান্ডা দেখিয়ে দরদাম করা।"

আরও পড়ুন: West Bengal CPM: রাজ্য কমিটিতে বিকাশ, ‘গণশক্তি’র দায়িত্বে শমীক! CPM-এর অন্দরে এবার বড় রদবদল

ইয়েচুরি এদিন আরও বলেন, "দরদাম করতে গেলে অবশ্যই দ্বিতীয় দলটির যোগদানও দরকার। তদন্ত করছো ঠিক আছে। কিন্তু সেটা এগিয়ে নিয়ে যাও না! আমার ব্যক্তিগত মতামত এখানে অর্থহীন। মানুষ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। কেন?  সবদিক খতিয়ে দেখতে হবে। সারদা মামলায় কত বছর পেরিয়ে গিয়েছে? কেন তদন্ত সম্পূর্ণ হল না? দোষীদের শাস্তি হল না কেন?  সেখানেও কি দরদাম হয়েছে তাহলে?"

বিরোধী দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যেরক তৃণমূল সরকারও বার বার এই অভিযোগ তুলে আসছে। বাংলায় ভোটের ময়দানে পেরে ওঠেনি বলে বিজেপি তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করতে বিরতি নিচ্ছে না বিরোধী দলগুলি। সিপিএম-ও তার মধ্যেই পড়ে। দুর্নীতিকে হাতিয়ার করে আন্দোলন তীব্রতর করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। সেই আবহে ইয়েচুরির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত কিনা বলতে পারব না, তবে তাঁর সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়, এ কথায় কোনও ভুল নেই। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে  এসে এমনই মন্তব্য করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পাশাপাশি, অধিবেশনের দ্বিতীয় দিনেও নির্বাচনে ধারাবাহিক ব্য়র্থতা থেকে মুক্তির পথ খুঁজতে ব্যর্থ হল সিপিএম। চাকরির দাবি নিয়ে লাগাতার প্রচারের পাশাপাশি দুর্নীতিকে হাতিয়ার করে আন্দোলন তীব্রতর করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিপিএম সূত্রে খবর। 

 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget