এক্সপ্লোর

Dev: ভাইরাল অডিও ক্লিপে 'কাটমানির' অভিযোগ, কী প্রতিক্রিয়া দেব-এর ?

Cut Money TMC MP Dev: ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ, ভাইরাল অডিও ক্লিপে তৃণমূল সাংসদ দেবের নাম! কী প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের সাংসদ দেব ?

সৌমেন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা : সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম! কণ্ঠস্বর ঘাটালেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। দাবি করলেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। অডিও ক্লিপটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে বলে দাবি করেছেন শঙ্কর দলুই। যা বলার দিদি বলবেন। অডিও ক্লিপ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের সাংসদ দেব (TMC MP Dev)।

অডিও ক্লিপে কী শোনা যাচ্ছে ?

প্রায় এক দশক আগে, প্রথমবার লোকসভা ভোটের ময়দানে নেমে যিনি এই কথাগুলো বলেছিলেন, সেই তৃণমূল সাংসদ দেব রাজনীতির স্বাদ বুঝেছেন। তাঁর কাঁধেও এখন চেপেছে দুর্নীতি, কাটমানির মতো অভিযোগের বোঝা। অডিও ক্লিপে শোনা যাচ্ছে,'আমি দিদিকে মানে কী বলব, এমন কথা বলেছি যে, দেব আমার কাছে, তাঁর MLA...MP LAD থেকে মানে ৩০ শতাংশ কমিশন চাইছে। দিদি বলছে, তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু...কিন্তু, এটা আমি দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তো ওকে সাপোর্ট করেছে। কেন করেছে? না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন।'

অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার?

এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশন বা কাটমানির কথা! যা ঘিরে শিলাবতী এখন উথাল-পাথাল! জোরালো প্রশ্ন হল, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার? যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। অডিওটা কার? মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে?  ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, 'গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।'  এই 'উনিটা' আদতে কে ? উত্তর স্পষ্ট না মেলায়  ফের প্রশ্ন করা হয় তাঁকে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? এরপরেই রামপদ মান্না বলেন, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।'

'হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা'

২০১১-তে প্রথমবার ঘাটালের তৃণমূল বিধায়ক নির্বাচিত হন শঙ্কর দলুই। আর ২০১৪-তে প্রথমবার ঘাটাল লোকসভা থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন দেব। ঘাটালের রাজনীতির আনাচ-কানাচে তৃণমূলের এই ২ জনের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের খবর প্রায়ই সামনে আসে।এই প্রেক্ষাপটেই ভাইরাল হওয়া অডিও ক্লিপে, যে কণ্ঠে ৩০ শতাংশ কাটমানির অভিযোগ শোনা যাচ্ছে, তা ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেবের সাংসদ প্রতিনিধি। 

কী বলছেন শঙ্কর দলুই ?

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল প্রাক্তন বিধায়ক ও চেয়ারম্যান শঙ্কর দলুই বলেন, 'আমি মনে করি, এই অডিও ভাইরালটা পুরো উদ্দেশ্যপ্রণোদিত এবং আমি এ সম্পর্কে আমার কিছু এ নেই এবং অনেক সময় অনেক কিছু ভাইরাল করার ক্ষেত্রে ভয়েজকে অনেক কিছু করা যায়। আমি মনে করি, এটা আমার স্মরণেও নেই এবং আমার এটা দেওয়া নয়, এটা আমার মনে হয়েছে। এটা কবেকার খবর, কীসের খবর আমি তাও জানি না।'

আরও পড়ুন, 'কাটমানির টাকায় দিঘায় জগন্নাথ ধাম..', বিস্ফোরক শুভেন্দু

এদিকে যার নাম ঘিরে এত কথা, সেই দেব কী প্রতিক্রিয়া দিলেন ?

ঘাটাল তৃণমূল সাংসদ দেবকে সংবাদ মাধ্যমের তরফে বলা হয়, 'আপনার একটা অডিও ভাইরাল হয়েছে। বলছে ৩০ শতাংশ কমিশন চাইছেন দেব! আপনার দলেরই নেতা বলছেন!' কথার সাপেক্ষে পাল্টা প্রশ্ন তোলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। প্রশ্ন তোলেন, 'কাকে বলেছে?' এরপর সংবাদ মাধ্যমের তরফে ক্লিপের কথা মনে করিয়ে বলা হয়, 'দিদিকে বলেছে, দিদিকে...'। এবার এই কথা থেকেই সুর টেনে যবনিকা টানেন দেব। স্পষ্ট বলেন, দিদির জবাব দেওয়া উচিত। এদিকে ততক্ষণে তিনি গাড়িতে উঠছেন। একরাশ দাঁড়ির মাঝে তখন চেনা হাসিটা অটুট। হেসেই বলেন,যেই অডিও ক্লিপটা বেরিয়েছে, সেটা আমার মনে হয়, ও, দিদিকে বলতে চাইছে...আমার মনে হয়, দিদি আর ওনার মধ্যে কথা হয়েছে। দিদি উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই। 

সেরা শিরোনাম

Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের

ভিডিও

Kajal Sheikh: বিধানসভাতেই শোভনদেবের কাছ থেকে মিষ্টি খেলেন কাজল শেখ | TMC | ABP Ananda
Suvendu Adhikari:
Suvendu Adhikari:
DA News : উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার | ABP Ananda
Arnab Cyclone News | ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ল্যান্ডফল 'অর্ণব'-এর | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget