এক্সপ্লোর

Pashchim Medinipur: আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় প্রাণনাশের হুমকি? অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Pashchim Medinipur News: আবাস যোজনার বাড়ি পাওয়ার পর ১০,০০০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। টাকা দিতে অস্বীকার করায় একটি পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: আবাস যোজনায় (Awas Yojna) ঘরের জন্য কাটমানি (cutmoney) দিতে চাননি, তাই মিলেছে প্রাণনাশের হুমকি! এমনটাই অভিযোগ উঠল তৃণমূলের (TMC) গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে।

কাটমানি না দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ!

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্যে একের পর এক অভিযোগ সামনে এসেছে। কোথাও টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ তো কোথাও আবার বেনিয়মের অজস্র অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলার দুর্নীতির অভিযোগ সরজমিনে খতিয়ে দেখেও গেছেন।

এবার আবাস যোজনার বাড়ি পাওয়ার পর ১০,০০০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। টাকা দিতে অস্বীকার করায় একটি পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য নারায়ণগড় ব্লকের কুনারপুর ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার ৪ নং কুনারপুর অঞ্চলের সাইবনী এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনায় সাইবনী এলাকার পঞ্চায়েত সদস্য, অঞ্চলের উপপ্রধান সুকলাল হাঁসদার বিরুদ্ধে নারায়ণগড় থানায় ও নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুভাষী প্রধান নামে অভিযোগকারী মহিলা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান সুকলাল হাঁসদা।

জানা গিয়েছে, নারায়ণগড় থানার ৪ নং কুনারপুর অঞ্চলের সাইবনী এলাকার বাসিন্দা বিশ্বনাথ প্রধান নামে এক ব্যক্তি আবাস যোজনায় বাড়ি পায়। অভিযোগ বাড়ি তৈরি হওয়ার আগেই ওই পঞ্চায়েত সদস্য তথা কুনারপুর অঞ্চলের উপপ্রধান তাঁর কাছে থেকে প্রথমে ১০ হাজার টাকা কাটমানি নেয়। পরবর্তীতে গত সোমবার বাড়ির ছাদ ঢালাই করতে গেলে ফের দশ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় পঞ্চায়েত ও এলাকার তৃণমূল কর্মীরা তাঁর বাড়িতে চড়াও হয় এবং ঢালাইয়ের কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এমনকী টাকা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে দাবি ওই বাসিন্দার।

এই ঘটনার পর নারায়ণগড় থানায় এবং নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বনাথ প্রধানের স্ত্রী সুভাষী প্রধান। 
অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকলাল হাঁসদা। তিনি বলেন, 'ওদের বাড়ি তৈরির সময় যে মিস্ত্রি কাজ করেছিল তাকে টাকা দেয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওরা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে।' এলাকার পঞ্চায়েত প্রধান রঞ্জিত সাউ বলেন, 'আমাদের কাছে এখনও পর্যন্ত এরকম কোনও অভিযোগ আসেনি। যদি কোনও অভিযোগ আসে সেটা আমরা খতিয়ে দেখব।' এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির।

আরও পড়ুন: North 24 Parganas: রাতের অন্ধকারে চাষের মাটি সাফ! কৃষক-মাটি মাফিয়া ধুন্ধুমার

পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, 'তৃণমূল মানেই চুরি, কাটমানি। শুধু এখানেই নয় যেখানে যাবেন প্রতিটি জায়গায় তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান, উপ-প্রধান, ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুঠ করে যাচ্ছে। কেন্দ্রের প্রকল্প থেকে চুরি করেই এদের দিন যাপন করতে হয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget