এক্সপ্লোর

CV Ananda Bose: ফের সংঘাত! আরও ৫ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতী উপাচার্য নিয়োগ

Bratya Basu: অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সিভি আনন্দ বোসকে পাল্টা নিশানা শিক্ষামন্ত্রীর।

রুমা পাল, কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তুঙ্গে। ফের অন্তর্বর্তী উপাচার্য নিযোগ করলেন রাজ্যপাল। আরও ৫ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিযোগ করলেন সিভি আনন্দ বোস।

কোথায় কোথায় অন্তর্বতী উপাচার্য নিয়োগ:
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অচিন্ত্য সাহা
মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন বি বি পারিদা
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিখিলচন্দ্র রায়
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়
বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য দিলীপ মাইতি 

অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সিভি আনন্দ বোসকে পাল্টা নিশানা শিক্ষামন্ত্রীর। 'সুপ্রিম কোর্টকে মানতে না চাইলে সেটা তাঁর অভিরুচি', সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাও কী করে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ? প্রশ্ন ব্রাত্যর। 'পুলিশ কর্তাদের কেন উপাচার্য করা হচ্ছে? কপ ইউনিভার্সিটি', করার চেষ্টা চলছে, বোসকে আক্রমণ ব্রাত্যর 

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য়পাল-রাজ্য় সরকার বেনজির সংঘাতের মধ্য়েই সার্চ কমিটি গ়ড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মতো, ইতিমধ্য়েই, রাজ্য় সরকার, আচার্য ও UGC- তিন পক্ষই বিশিষ্টজনদের নামের তালিকা জমা দিয়েছে। কিন্তু, স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই, ফের অন্তবর্তী উপাচার্য নিয়োগ করলেন আচার্য। আরও ৬ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে, অচিন্ত্য় সাহাকে। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন, 'পুলিশ দিয়ে বিশ্ববিদ্য়ালয় চালানো যায় কিনা আমার জানা নেই। আমরা আদালতের দ্বারস্থ হব।' বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আচার্য অর্থাৎ রাজ্য়পাল আইনত বিশ্ববিদ্য়ালয়েরর অ্য়াক্ট অনুযায়ী উপাচার্য নিয়োগের অধিকারী। সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোর্টের রায় চলে এসেছে। টেম্পোরারি ভিসি নিয়োগের ক্ষেত্রে রাজ্য়পালের সেই অধিকার আছে। স্থায়ীর ক্ষেত্রে সার্চ কমিটির সিদ্ধান্তই শেষ কথা।'

সেপ্টেম্বরের শুরুতেই, বিজ্ঞপ্তি জারি করে রাজ্য়ের উপাচার্যহীন ১৬টি বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন সিভি আনন্দ বোস। উপাচার্যদের অনেকেই প্রাক্তন প্রশাসনিক কর্তা, অবসরপ্রাপ্ত IPS. কিন্তু এভাবে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে রাজ্য় সরকার। বিষয়টি প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে যায়। 

গত ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করে দেবে খোদ সর্বোচ্চ আদালত। তার জন্য়, রাজ্য় সরকার, আচার্য ও UGC- তিন পক্ষকেই ১০ দিনের মধ্য়ে ৫ জন করে বিশিষ্ট ব্য়ক্তির নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের এই নির্দেশ পরিবর্তনের আর্জি জানিয়ে, বুধবার রাজ্য় সরকারের তরফে আবেদন করা হয়, রাজ্য় সরকার, রাজভবন, UGC ছাড়াও, মুখ্য়মন্ত্রী ও উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধিও রাখা হোক সার্চ কমিটিতে। কিন্তু এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তিনপক্ষই আদালতে প্রতিনিধিদের নামের তালিকা জমা দিলেও, এখনও গঠিত হয়নি স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটি। তার আগেই, আচার্যের ফের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। 

আরও পড়ুন: কেন এই মহাদেশকে 'পৃথিবীর রেফ্রিজারেটর' বলা হয়?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget