এক্সপ্লোর

Do You Know: কেন এই মহাদেশকে 'পৃথিবীর রেফ্রিজারেটর' বলা হয়?

Antarctica: আন্টার্কটিকার বরফের আস্তরণ পৃথিবীর একক বরফের আস্তরণের নিরিখে বৃহত্তম। আন্টার্কটিকার ৯৮ শতাংশই বরফে ঢাকা। পৃথিবীর মোট বিশুদ্ধ জলের ৬০ শতাংশই আন্টার্কটিতায় মজুত রয়েছে।

কলকাতা: বিজ্ঞানীরা (Scientist) মহাকাশে অন্য গ্রহে প্রাণের সন্ধানে ব্যস্ত থাকলেও এখন পর্যন্ত পৃথিবীর (Earth) মতো নিরাপদ এমন কোনও গ্রহ খুঁজে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনও গ্রহে প্রাণের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পৃথিবীর তাপমাত্রা ও বায়ুমণ্ডল এমন যে মানুষ সহ সকল জীবই সহজে বসবাস করতে পারে। 

তবে গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের (Climate Change) কারণে পৃথিবীও বিপদের মুখে পড়েছে। অ্যান্টার্কটিক সম্পর্কে সাম্প্রতিক যে রিপোর্ট বেরিয়েছে তা বেশ উদ্বেগজনক। যেখানে বলা হচ্ছে এখানের বরফ ক্রমাগত গলে যাচ্ছে। তবে  জানেন কি,  অ্যান্টার্কটিকায় বরফ থাকা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন একে পৃথিবীর রেফ্রিজারেটর বলা হয়? 

অ্যান্টার্কটিকা (Antarctica), বরফের চাদরে ঘেরা একটি মহাদেশ, যেখানে নিজস্ব আবহাওয়া রয়েছে। এই মহাদেশ সম্পূর্ণতই তুষারে বেষ্টিত। এই মহাদেশটি বরফের পুরু স্তরে আবৃত। গত কয়েক বছর ধরে বরফের চাদরে ঢাকা মহাদেশ নিয়ে বিজ্ঞানীরা ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছেন। কারণ এই বরফের চাদর ক্রমাগত পাতলা থেকে ছোট হয়ে আসছে। জলবায়ু পরিবর্তনকেই এর কারণ বলা হচ্ছে। 

আন্টার্কটিকায় বাতাসের গতি তীব্র। কোনও কোনও জায়গায় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার। আন্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। আন্টার্কটিকার বরফের আস্তরণ পৃথিবীর একক বরফের আস্তরণের নিরিখে বৃহত্তম। আন্টার্কটিকার ৯৮ শতাংশই বরফে ঢাকা। পৃথিবীর মোট বিশুদ্ধ জলের ৬০ শতাংশই আন্টার্কটিতায় মজুত রয়েছে। এবং বিশুদ্ধ জল থেকে তৈরি বরফের ৯০ শতাংশই সেখানে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। অ্যান্টার্কটিকের বরফ যদি এভাবেই গলতে থাকে তাহলে তা পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে।  বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে। আন্টার্কটিকার পশ্চিম অংশের বরফের চাদর পুরোপুরি গলে গেলে, গোটা বিশ্বের সমুদ্রের জলস্তর ১৬ ফুট বৃদ্ধি পাবে বলে মনে করেন বিজ্ঞানীরা।

কেন একে পৃথিবীর রেফ্রিজারেটর বলা হয়?

সমুদ্রের বরফ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি একটি আয়নার মতো কাজ করে। যার কারণে সৌরশক্তি প্রতিফলিত হয়। এটি সমগ্র বিশ্বের জলবায়ুকে প্রভাবিত করে। সমুদ্রের বরফ পুরোপুরি অদৃশ্য হয়ে গেলে ঠান্ডা কমে যাবে এবং প্রচণ্ড তাপের কারণে পৃথিবীর বিপদ পড়তে পারে। তাই অ্যান্টার্কটিকাকে পৃথিবীর রেফ্রিজারেটরও বলা হয়। এটা ছাড়া পৃথিবীর তাপমাত্রা বাড়তেই থাকবে। 

আরও পড়ুন, দেহ ফুঁড়ে জন্ম প্রশান্ত মহাসাগরের, প্রায় ৪০০ বছরের অন্তরালপর্ব, অবশেষে অষ্টম মহাদেশের নাগাল মিলল

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget