এক্সপ্লোর

Dana Effect : ঝড়ে এলাকা বিদ্যুৎহীন? ছিঁড়ে পড়েছে তার? ফোন করুন WBSEDCL ও CESC স্পেশ্যাল হেল্পলাইনে

Cyclone Dana Effect : ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা করছেন আবহবিদরা। তাই প্রস্তুত পুলিশ-প্রশাসন।

কলকাতা : বঙ্গোপসাগরে দানা বাঁধল ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা। তার আগে থেকেই মোকাবিলার প্রস্তুতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।  কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ দিন ধরে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।  আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ ৯ জেলার সব স্কুল বন্ধ। ক্লাস হবে না কলেজেও। আগে থেকেই সতর্ক হচ্ছে কলকাতা পুলিশও। বিদ্যুতের সংযোগ সংক্রান্ত সমস্যা সামলাতেও বিশ্ষ ব্যবস্থা রাখছে বিদ্যুৎ দফতর। 

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা করছেন আবহবিদরা। তাই প্রস্তুত পুলিশ-প্রশাসন। এর আগেও ঘূর্ণিঝড় পরিস্থিতিতে দিকে দিকে গাছ ভেঙে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া, তার ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এরকম পরিস্থিতির মোকাবিলায় বুধবার থেকেই কন্ট্রোল রুম খুলছে লালবাজার। প্রশাসন সূত্রে খবর ঝড়ের তাণ্ডবের মুখে মানুষ যাতে অসুবিধেয় না পড়ে , তার জন্য প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ, পুরসভা, NDRF. বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দলকে প্রস্তুত রাখা হচ্ছে। বাবুঘাটে সকাল থেকেই মাইকে সতর্কবার্তা প্রচার করছে পুলিশ।

ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর বিদ্যুৎ দফতরও। আম্ফানের সময় দিকে দিকে বিপর্যস্ত হয়ে পড়েছিল বিদ্যুৎ পরিষেবা। একেক জায়গায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে লেগে গিয়েছিল ২-৩ দিন।  অতীতের অভিজ্ঞতা মাথায় রেখেই এবার বিদ্যুৎ দফতর ও CESC-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিভিন্ন জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকরা এদিন ভিডিও কনফারেন্সে যোগ দেন । ঘূর্ণিঝড়ের সময় কলকাতা-সহ প্রতিটি জেলায় পর্যাপ্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া হেল্প লাইন চালু করেছে WBSEDCL ও CESC । WBSEDCL-এর হেল্পলাইন নম্বর 89007-93503 ও 89007-93504 । CESC-র হেল্পলাইন নম্বর 033-3501-1912, 033-4403-1912, 18605001912 ও 1912 । 

এদিকে রেলের শিয়ালদা ডিভিশনে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।  দমকলের তরফে খোলা হচ্ছে ৮৫ টি কন্ট্রোল রুম।  দুই মেদিনীপুর, ২ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও কলকাতার পরিস্থিতির ওপরেই মূলত নজর রাখছে দমকলের বিভিন্ন টিম। আকাশপথে ও ভেসেলের মাধ্যমে একাধিক জায়গায় নজরদারি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী।  

আরও পড়ুন :

লক্ষ্মীবারেই তাণ্ডব চালাতে পারে 'দানা', লাল সতর্কতা জারি কলকাতায় ! প্রথম ধাক্কা কোথায়?                                            

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget