এক্সপ্লোর

Kolkata Airport: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', কলকাতায় আগামীকাল সন্ধে থেকে বন্ধ উড়ান পরিষেবা

Kolkata Flight Service : কলকাতায় আগামীকাল সন্ধে থেকে বন্ধ উড়ান পরিষেবা, চালু হবে কবে ?

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', কলকাতায় আগামীকাল সন্ধে থেকে বন্ধ উড়ান পরিষেবা। আগামীকাল সন্ধে ৬ থেকে ১৫ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে উড়ান পরিষেবা। আগামীকাল সন্ধে ৬ থেকে পরশু সকাল ৯ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ উড়ান। ঘূর্ণিঝড় শেষে দ্রুত উড়ান পরিষেবা স্বাভাবিক করতে বাতিল কর্মীদের ছুটি ।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। যার জেরে ২৫ অক্টোবার হাওড়া শাখায় একের পর এক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শাখায় মোট ৬৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি তারকেশ্বর শাখাতেও অনেক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে। বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা। 

দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে আগেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘দানা’ । পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা রয়েছে।রাজ্যের একাধিক জেলায় সাইক্লোনের প্রভাবে দুর্যোগের আশঙ্কা রয়েছে। 

মৌসম ভবন সূত্রে খবর, ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’র দূরত্ব ৪৯০ কিমি । বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘দানা’। আজ ২৩ অক্টোবর ওড়িশার বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগতসিংপুর, পুরী এবং খোড়দায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ২৪ অক্টোবর এবং ২৫ অক্টোবর ময়ূরভঞ্জ, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগতসিংপুর, কেন্দুঝাড়, জয়পুর, কটক, পুরী, খোড়দায় প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে।

অপরদিকে বাংলার ক্ষেত্রে, আগামীকাল ২৪ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৪ অক্টোবর কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম- এই জেলাগুলিতে।২৫ অক্টোবর দুর্যোগের সবথেকে বেশি আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।শুক্রবার রাজ্যের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন, রাজ্যের কোন জেলায় সাইক্লোনের প্রভাবে সবথেকে বেশি দুর্যোগের আশঙ্কা ?

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ট্রেন বাতিল, দেখুন ভিডিও

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget