এক্সপ্লোর

Cyclone Dana: ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা, আগামীকাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ

Cyclone Dana Update For Digha : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ডানা', কী নির্দেশ প্রশাসনের ?

কলকাতা: ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা, পর্যটকশূন্য হতে চলেছে দিঘা। আগামীকাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ। ২৫ অক্টোবর পর্যন্ত সমস্ত হোটেল বুকিং বাতিলের নির্দেশ। 

ঘূর্ণিঝড় দানার আতঙ্কে পুরী ছাড়ার হিড়িক পর্যটকদের মধ্যে। সময়ের আগেই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অনেকে।  ২৩ থেকে ২৫ তারিখ ১৪টি জেলায় সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে। পুরীর সমুদ্র সৈকতের আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা থাকেন তাঁদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। বাড়তে থাকা সমুদ্রের গর্জন আর ফাঁকা এই সৈকতই জানান দিচ্ছে ফের আসছে ঘূর্ণিঝড়।  ২০১৯-এর ফণী স্মৃতি উস্কে দিয়ে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। মেঘলা আকাশের সঙ্গে প্রবল বেলে বইছে ঝোড়ো হাওয়া। সময় যত এগোচ্ছে ততই উত্তাল হচ্ছে পুরীর সমুদ্র। আতঙ্ক বাড়ছে পর্যটকদের মধ্যেও। ইতিমধ্যে হোটেল ছাড়ার হিড়িক পড়ে গেছে পর্যটকদের মধ্যে। সৈকত খালি করতে লাগাতার মাইকে প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়াতে লাইফগার্ডের সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে পুরীর সৈকতে।
 
 সবে মাত্র দুর্গাপুজো কেটেছে। সামনেই কালীপুজো। তার আগে শ্রীক্ষেত্রে এখন ভরা পর্যটক মরসুম। অন্যান্য বছর এই সময় ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেলে ঘর পেতে ঘাম ছুটে যায় পর্যটকদের। এবারও সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় নিমেষে বদলে গেছে পরিস্থিতি। পুরী, বালেশ্বর, চাঁদিপুরে গঞ্জাম, জাজপুর, খুড়দা-সহ ওড়িশার একাধিক এলাকায় ঘুর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২৩ থেকে ২৫ অক্টোবর ১৪টি জেলায় সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে। 

আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক TMC সাংসদ সৌগত, 'কানা গলিতে....'

স্কুল বন্ধের নোটিসের ছবি  পর্যটকদের নিরাপদে থাকার ব্যবস্থা করতে হোটেলগুলিকে অ্যাডাইসরি জারি করেছে ওড়িশা প্রশাসন। পুরীর সমুদ্র সৈকতের আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা থাকেন তাঁদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। পুরী ও ভুবনেশ্বরের একাধিক জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বহিনীর একাধিক টিম। উদ্ধার কাজে প্রস্তুত রাখা হয়েছে একটি হেলিকপ্টার। ঘূর্ণিঝড়ের কারণে ওড়িশা সফর স্থগিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget