এক্সপ্লোর

Cyclone Alert: ১০০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মান্থা'! আগামী সপ্তাহ থেকেই শুরু ভারী বৃষ্টি

আবহাওয়া দফতর বলছে, সোমবার তৈরি ঘূর্ণিঝড়। যা সেটা অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টি নামবে।
  • সোমবার ঘূর্ণিঝড় তৈরি, যা অন্ধ্র উপকূলের দিকে এগোবে।
  • মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।
  • ঘূর্ণিঝড় 'মান্থা'-র প্রভাবে শহর ও জেলায় ঝড়বৃষ্টি।

কলকাতা: বছরের বেশিরভাগ দিনই প্রায় বৃষ্টিতেই কেটেছে দক্ষিণবঙ্গে। হেমন্তে পেরিয়ে শীতের আগমনের আগেই ফের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে।                              

আবহাওয়া দফতর বলছে, সোমবার তৈরি ঘূর্ণিঝড়। যা সেটা অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে। অন্ধ্রের কাকিনাড়ায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মান্থা'। এদিনই সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং রবিবার গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এরপর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।

আগামী ২৬ অক্টোবরের মধ্যে এটি ভয়ানক রূপ নেবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্য তামিলনাড়ুতে ইতিমধ্যেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মান্থা’, যা থাইল্যান্ড প্রস্তাব করেছে। থাই ভাষায় ‘মান্থা’ শব্দের অর্থ “সুগন্ধি ফুল” বা “সুন্দর ফুল”। উত্তর ভারত মহাসাগর অঞ্চলের ঘূর্ণিঝড় নামকরণের ধারাবাহিকতায় এই নামটি ব্যবহৃত হবে, এমনটাই জানা যাচ্ছে।                                             

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সমস্ত জেলায় সতর্কতা জারি রয়েছে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। মঙ্গল এবং বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দোসর হবে বজ্রঝড় ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। এই সমস্ত জেলাতেও সতর্কতা জারি থাকছে। 

উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। জলপাইগুড়িতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার।                     

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Dengue News: রাজ্যে পুজোর মুখে দু'সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি
Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget