এক্সপ্লোর

Cyclone Remal Live News: আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ; ক্যানিং থেকে দূরত্ব ৪৮০ কিমি

IMD Forecast: আবহাওয়া দফতরের (IMD) তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার

Key Events
Cyclone Remal Live Updates Severe Cyclone Remal Landfall Update Get West Bengal Weather Update news Cyclone Remal Live News: আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ; ক্যানিং থেকে দূরত্ব ৪৮০ কিমি
ধেয়ে আসছে 'রেমাল'

Background

কলকাতা : শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ (Depression) থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal Update)। আবহাওয়া দফতরের (IMD) তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার। এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। 

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার ২৬ মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতেও। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে। উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তরদিকে থাকবে এর অভিমুখ। রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর।

আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সোমনাথ দত্ত জানান, বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে রেমালের আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে।

ঘূর্ণিঝড় রেমালের জেরে শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

15:01 PM (IST)  •  25 May 2024

West Bengal Weather Update: আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ; ক্যানিং থেকে দূরত্ব ৪৮০ কিমি

আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ। ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে নিম্নচাপের দূরত্ব ৩৮০ কিলোমিটার। নিম্নচাপের জেরে দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। আজ সন্ধের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। কাল সকালের মধ্যে তা  শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আগামীকাল মধ্যরাতে ভারতের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে 'রেমাল'। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।

 

13:50 PM (IST)  •  25 May 2024

Cyclone Remal Live Update: শক্তি বাড়িয়ে এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে বিরাজ করছে ঘূর্ণিঝড়

প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় ছিল, পরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে বিরাজ করছে মধ্য বঙ্গোপসাগরে। যা বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গে ক্যানিং থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget