এক্সপ্লোর

Cyclone Shakti : মাথার উপর দুর্যোগ ! ওদিকে সাইক্লোন শক্তি, গত ৬ ঘণ্টায় বিরাট পরিবর্তন, বড় আপডেট IMD-র

পশ্চিম ভারতে সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।  আগাম সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ওই দুর্যোগের আশঙ্কা ছিল  প্রবল।

 


একদিকে ঝড়, বৃষ্টি, হড়পা বাণে বিপর্যস্ত বাংলা, অন্যদিকে ভয়ঙ্কর দুর্যোগের শঙ্কা তৈরি হচ্ছিল মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় । আরব সাগরের উপর শক্তি বাড়াচ্ছিল সাইক্লোন ‘শক্তি’। এর জেরে পশ্চিম ভারতে সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।  আগাম সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ওই দুর্যোগের আশঙ্কা ছিল  প্রবল। অবশেষে শক্তি হ্রাস হল সাইক্লোন শক্তির। মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় আপাতত বড়  ক্ষয়ক্ষতির আশঙ্কা আর নেই বলেই পূর্বাভাস আইএমডি-র। 

এখন কী  অবস্থা সাইক্লোন শক্তির ?

আইএমডির সর্বশেষ আপডেট অনুসারে, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম আরব সাগরের উপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড়টি  (শক্তি)  গত ৬ ঘন্টায় অনেকটাই শক্তি হ্রাস করেছে। সোমবার ভোর ৫:৩০ থেকে ৫ কিলোমিটার বেগে প্রায় দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সেটি তীব্র, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তীব্র ঘূর্ণিঝড় দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সিস্টেমটি পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম আরব সাগরের উপর দিয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ৭ অক্টোবর সকালের মধ্যে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

মৎস্যজীবিদের সতর্কবার্তা 

৭ অক্টোবর সকাল পর্যন্ত পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম আরব সাগরে সমুদ্রের অবস্থা অত্যন্ত উত্তাল থাকার কথা।  তাই জেলেদের সতর্রক করেছে আবহাওয়া দফতর। আগামীকাল,  ৭ অক্টোবর পর্যন্ত পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম আরব সাগরে না যাওয়ার জন্য জেলেদের পরামর্শ দেওয়া হচ্ছে।                       

কোথায় এখন ঘূর্ণিঝড় শক্তি? 

আপাতত আইএমডি জানাচ্ছে, ঘূর্ণিঝড় শক্তি এখন  ভারত থেকে দূরে সরে গেছে। দেশের উপকূলরেখায় সরাসরি প্রভাব ফেলবে না আর এই ঝড়। যদিও সমুদ্রের পরিস্থিতি এখনও যথেষ্ট উত্তাল। তীব্র বাতাস বইছে উপকূলে।  এখনও এই সিস্টেমটির প্রভাবে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম আরব সাগরে ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতরের তরফে, ৪৮ ঘণ্টা আগেই মুম্বই, ঠাণে, পালগড়, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় সতর্কবার্তা জারি করা হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার।  সমুদ্র আজ ও আগামীকাল উত্তালই থাকবে, তাই   মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। তবে বড় ক্ষয়ক্ষতি ঘটার আশঙ্কা কম।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget