এক্সপ্লোর

DA Agitation: বকেয়া DA-র দাবিতে ধর্না-অবস্থান, ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের

Kolkata News: লাগাতার আন্দোলন, অনশন কর্মসূচি,বকেয়া DA-র দাবিতে রাজপথে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ।

কলকাতা: ১৭ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান (DA Agitation)। এরইমধ্যে, শুক্রবার থেকে অনশন শুরু করেছেন ৪ আন্দোলনকারী। সরকারের ওপর চাপ বাড়াতে কাল ফের কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান: লাগাতার আন্দোলন, অনশন কর্মসূচি,বকেয়া DA-র দাবিতে রাজপথে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। এই পরিস্থিতিতে, সোমবার, জরুরি পরিষেবা বজায় রেখে ফের কর্মবিরতির ডাক দিলেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, হাসপাতালের এমার্জেন্সি পরিষেবা ছাড়া, সমস্ত কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষাকর্মীদের কর্মবিরতিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে না যেতে অনুরোধ করা হয়েছে। অন্য় সরকারি কর্মচারীদের সই করে, কাজ না করার আর্জি জানানো হয়েছে।             

কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট রায়ে উল্লেখ করে, DA সরকারি কর্মীদের অধিকার। ওই মামলাতেই  সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।  কিন্তু, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। ১৫ মার্চ তার শুনানি হওয়ার কথা। এই পরিস্থিতিতে, বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

রবিবার, বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ১৭ দিনে পড়ল। এদিনও, শহিদ মিনার চত্বরে ছবিটা ছিল একই রকম। হাতে হাতে প্ল্যাকার্ড। মুখে মুখে স্লোগান। আন্দোলনের মাঝেই, শুক্রবার থেকে অনশন কর্মসূচি শুরু করেন ৫ আন্দোলনকারী। বকেয়া DA-র দাবিতে, একমাত্র সন্তান, স্বামীকে ছেড়ে ধর্নামঞ্চে অনশন করছেন, দুর্গাপুরের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষিকা সুজাতা সাহা। তবে, ব্য়ক্তিগত কারণে একজন অনশন কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর জেরে বিভিন্ন সরকারি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: Job Seekers Agitation: হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, ৭০০ দিনে SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget