এক্সপ্লোর

Job Seekers Agitation: হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, ৭০০ দিনে SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন

Kolkata News: কালো পোশাকে মহিলারা, অভিনব প্রতিবাদ পুরুষ চাকরিপ্রার্থীরাও। হাতে হাতে প্ল্যাকার্ড, মুখে মুখে স্লোগান। তুলে ধরা হয়েছে শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার অবস্থার অভিযোগ।

কলকাতা: আজ ৭০০ দিনে পড়ল SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন (Job Seekers Agitation। আদালতের নির্দেশে বহু অযোগ্যের চাকরি বাতিল হলেও, তাঁদের চাকরি কবে হবে, জানতে চান আন্দোলনকারীরা। এদিন তাঁদের সঙ্গে দেখা করেন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস, সিপিএমের (CPIM) প্রতিনিধিরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।

SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন: কালো পোশাকে মহিলারা, অভিনব প্রতিবাদ পুরুষ চাকরিপ্রার্থীরাও। হাতে হাতে প্ল্যাকার্ড, মুখে মুখে স্লোগান। তুলে ধরা হয়েছে শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার অবস্থার অভিযোগ। সেই সঙ্গে আসল শিক্ষকের খোঁজে, রয়েছে এই পোস্টারও। স্কুলে নিয়োগের দাবিতে, গাঁধী মূর্তির পাদদেশে রবিবার, ৭০০ দিনে পড়ল SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন।                                  

কী বলছেন আন্দোলনকারীরা? 

আন্দোলনকারী চাকরিপ্রার্থী শহীদুল্লাহ্  বলেন, “আজ আমারা দুটো জিনিসকে তুলে ধরেছি, ম্যাডামরা কালো পোশাক পরেছেন, আর আমরা অর্ধউলঙ্গ রূপ তুলে ধরছি। কারণ গোটা বঙ্গে যেভাবে শিক্ষাবিভাগে নির্লজ্জতা চলছে, একটা কালো অধ্যায় চলছে, সেটা তুলে ধরার জন্য কালো পোশাক পরা হয়েছে, অন্যদিকে যেভাবে ন্যাকারজনক, লজ্জাজনক ঘটনা ঘটছে, অযোগ্য শিক্ষকরা চার বছর ধরে চাকরি করছেন, যোগ্য লোকেরা ৭০০ দিন ধরে পথে বসে আছেন।’’

কলকাতা হাইকোর্টের নির্দেশে, SSC-র গ্রুপ ডি পদ থেকে ১ হাজার ৯১১ জনের চাকরি গেছে। নবম-দশমে ৮০০-রও বেশি শিক্ষকের সুপারিশপত্র বাতিল করতে চলেছে SSC। কিন্তু, তাঁরা কবে চাকরি পাবেন? আন্দোলনের ৭০০ দিনে, সেই প্রশ্নই বারবার ঘুরে ফিরে এল রাস্তার ধারে বসে থাকা চাকরিপ্রার্থীদের মুখে। দিন যত বাড়ছে, আন্দোলনের ঝাঁঝ ততই জোরাল হচ্ছে। সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদও।  এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস ও সিপিএমের প্রতিনিধিরা।

গাঁধী মূর্তির  অদূরে, শহিদ মিনার চত্বরে বকেয়া DA-এর দাবিতে ১৭ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে যৌথ সংগ্রামী মঞ্চ। এদিন তাঁদের প্রতিনিধিরাও, SLST-র আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে দেখা করেন। গিয়েছিলেন মিরাতুন নাহার-সহ কয়েকজন বিশিষ্টজনও।

এদিকে হাইকোর্টের নির্দেশে বাতিল শিক্ষাকর্মীদের শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করল SSC। ১ হাজার ৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা ১ হাজার ৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে, জানিয়েছে কমিশন। 

আরও পড়ুন: Jalpaiguri: স্কুলে 'প্রক্সি' শিক্ষক, শিক্ষাক্ষেত্রে নতুন দুর্নীতির অভিযোগ ডুয়ার্সে

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget