এক্সপ্লোর

DA Strike : বকেয়া ডিএ, আজ রাজ্যজুড়ে সরকারি অফিসে ধর্মঘটের ডাক

DA Strike Update : ধর্মঘট রুখতে ফের কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আর সেই হুঁশিয়ারি উড়িয়ে ধর্মঘটে অনড় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক এখন ৩২ শতাংশ। বকেয়া DA-র দাবিতে শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।  রাজ্যের সব সরকারি অফিসে ধর্মঘটে অনড় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। DA ইস্যুতে ধর্মঘট ঘিরে সংঘাত আরও তীব্র। দু'পক্ষই নিজেদের অবস্থানে অনড়।

ধর্মঘট রুখতে ফের কড়া নির্দেশিকা জারি

ধর্মঘট রুখতে ফের কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আর সেই হুঁশিয়ারি উড়িয়ে ধর্মঘটে অনড় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় এবারও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। একই মর্মে কড়া বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভাও। 

 পুরসভায় মিছিল

শুক্রবার ধর্মঘটের আগে আগে বকেয়া DA ইস্য়ুতে ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার পুরসভায় মিছিল করেন সংগ্রামী যৌথ মঞ্চ ও বাম প্রভাবিত পুর-কর্মচারী সংগঠন জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন। মিছিল ফের পুরসভায় ঢুকতে গেলে মেন গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ।  খাদ্য ভবনেও ধর্মঘটের সমর্থনে মিছিল করেন সরকারি কর্মীদের একাংশ। আবার সেখানেই পাল্টা মিছিল করেন তৃণমূলপন্থী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদ্যরা। বিকাশ ভবন থেকে পূর্ত ভবন পর্যন্ত ধর্মঘটের বিরোধিতায় মিছিল করেন তৃণমূলপন্থী সরকারি কর্মীরা।

৪৩ দিন ধরে অবস্থান                       

বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে ৪৩ দিন ধরে অবস্থানে চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। বৃহস্পতিবার ২৮ দিনে পড়েছে তাঁদের অনশন কর্মসূচি। বকেয়া ডিএ নিয়ে আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। এদিকে, পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ও ভোটকর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনকেও চিঠি দিচ্ছেন DA-আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা।                   

অন্যদিকে, ডিএ ধর্মঘটে কোনও সরকারি কর্মী অফিসে না এলে, রাজ্য সরকারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূলও। এবং সেই ব্যবস্থা হবে আরও কড়া। দিনহাটায় বিডিও অফিসে ঢুকে পদস্থ সরকারি কর্তাকে এভাবেই হুমকি দিলেন ব্লক তৃণমূল সভাপতি! যদিও ডিএ আন্দোলনকারীদের সংগঠন তাতে আমল দিতে নারাজ। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget