এক্সপ্লোর

Darivit Case: দাড়িভিট মামলায় কেন হাজিরা দিলেন না মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি CID ? ক্ষুব্ধ বিচারপতি

HC On Darivit Case: দাড়িভিট মামলায় ক্ষুব্ধ বিচারপতি। কী বললেন বিচারপতি রাজাশেখর মান্থার ?

কলকাতা: ১৮ সালে শিক্ষক নিয়োগ (Recruitment ) ঘিরে রণক্ষেত্রর আকার নিয়েছিল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)। দাঁড়িভিত হাইস্কুল (Darivit High School) চত্বরে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে মৃত্যু হয়েছিল দুই প্রাক্তন ছাত্রের। ঘটনার পর, 'পুলিশের গুলিতে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়েছিল', বলে অভিযোগ ওঠে। বলাইবাহুল্য তারপর এক লোকসভা গিয়ে আরেক লোকসভা নির্বাচন দোরগড়ায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক এমন আবহেই, দাড়িভিট মামলায় (Darivit Case) ক্ষুব্ধ হলেন বিচারপতি। 'আদালতের নির্দেশের পরেও কেন হাজিরা দিলেন না মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডি ? অন্য ক্ষেত্রে হলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করত', মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajashekar Mantha)। সোমবার সকাল সাড়ে দশটায় হাজিরার নির্দেশ।

'রাজ্যের মুখ্যসচিব ভার্চুয়ালিও উপস্থিত থাকারও প্রয়োজন মনে করলেন না ? ওঁরা সব কিছুর ঊর্ধ্বে, কোনও কিছুকেই ভয় পান না আর আদালতকে তো না - ই, মন্তব্য বিচারপতির। অ্যাডভোকেট জেনারেলের আবেদনে দাড়িভিট মামলার নির্দেশে আংশিক পরিবর্তন আদালতের। আগামী সোমবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডি-কে সশরীরে হাজিরা দিতে হবে না। পরিবর্তে ভার্চুয়ালি হাজির থাকবেন তাঁরা। 

২০১৮ সালের ২০ সেপ্টেম্বরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল রাজ্যের বুকে। শিক্ষক নিয়োগকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর দিনাজপুরের দাঁড়িভিত হাইস্কুল চত্বরে। পুলিশ ও ছাত্রদের মধ্যে খণ্ডযুদ্ধে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। এরপর ওই পরিস্থিতিতেই প্রাণ হারিয়েছিলেন দুই প্রাক্তন ছাত্র।

এদিকে এতগুলি বছর পেরিয়ে গেলেও প্রথম থেকেই সিবিআই তদন্তে সরব ছিল মৃতের পরিবার। কিন্তু ঘটনার তদন্তভার সিআইডির হাতে দিয়েছিল রাজ্য সরকার। তবে সেই তদন্তে সন্তুষ্ট ছিল না নিহত প্রাক্তন ছাত্রের পরিবার। এমনকি মৃতদেহ দাহ না করে, সমাধিস্ত করা হয়েছিল নদীর পাড়ে। এহেন পরিস্থিতিতেই গত বছর মে মাসে, দাঁড়িভিটকাণ্ডে NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইোকর্ট।

আরও পড়ুন, সিনেমায় নামা উচিত, আত্মপ্রচার করতে ভালবাসেন প্রধানমন্ত্রী : মমতা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget