এক্সপ্লোর

হাসপাতালে ভর্তি অসুস্থ ছেলে, শৌচাগারে ব্যান্ডেজ জড়িয়ে আত্মঘাতী বাবা

ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভাবত মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন অসুস্থ কিশোরের বাবা।

সনৎ ঝা, দার্জিলিং: দিন আনা দিন খাওয়া পরিবার। অপুষ্টিতে ভুগতে থাকা কিশোর। পর্যাপ্ত খাবার না পেয়েই অপুষ্টির শিকার হয়েছিল ছোট্ট ছেলে। অন্ত্রের সমস্যা বাড়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে আর্থিক অনটন এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে তা থেকেই গ্রাস করেছিল চূড়ান্ত মানসিক অবসাদ গ্রাস করেছিল বাবাকে। আর তাতেই মর্মান্তিক পরিণতি। শৌচাগারে ব্যান্ডেজ জড়িয়ে আত্মঘাতী হলেন বাবা। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভাবত মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন অসুস্থ কিশোরের বাবা।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে খবর, জয়গাঁর বছর ১৪-র এক কিশোর যোগেশ ওঁরাও। সম্প্রতি অন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েকটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে তাকে। একাধিক হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানান, অপুষ্টিজনিত সমস্যায় ভোগা ওই কিশোরের একটি জটিল অপারেশন হওয়ার কথা ছিল। আপাতত পর্যবেক্ষণেই ছিল ওই কিশোর। তবে এদিন হঠাৎই আত্মহত্যা করেন তাঁর বাবা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কিশোরের পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। সম্ভাবত তা থেকেই মানসিক অবসাদ গ্রাস করেছিল কিশোরের বাবাকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট মিললেই কারণ স্পষ্ট হবে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তর ২৪ পরগণা একটি আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে। পণপ্রথার বলি হন ২৬ বছর বয়সী যুবতী। ঘটনাটি ঘটেছিল বরাহনগর থানার প্রাণকৃষ্ণ সাহা লেনে। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বরাহনগরে পাঠবাড়ি লেনের বাসিন্দা তাপস কয়ালের মেয়ে বছর ২৬-এর প্রিয়াঙ্কা কয়ালের সঙ্গে বিয়ে হয় বরাহনগর প্রাণকৃষ্ণ সাহা লেনের অর্পণ কুণ্ডুর সঙ্গে। 

মৃতার বাবা তাপস বাবুর অভিযোগ করেন, বিয়ের পর থেকেই পণের কারণে তার মেয়ের ওপর অত্যাচার করত শ্বশুর বাড়ির লোক। তাঁর আরও অভিযোগ, মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি সকলেই তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। তা সহ্য না করতে পেরেই সোমবার তার মেয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় ইতিমধ্যেই বরাহনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে স্বামী অর্পণ কুন্ডু ও শ্বশুর তাপস কুণ্ডুকে গ্রেফতার করেছে বরাহনগর থানার পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে।

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget