এক্সপ্লোর

Darjeeling News: বাসের আসন ফাঁকা, কেন দরজায় দাঁড়িয়ে ? সন্দেহ হতেই ২৫ কেজি সোনার পর্দাফাঁস

Darjeeling Gold Smuggling: ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে আসা বাস থেকে উদ্ধার হল প্রায় পঁচিশ কেজি সোনার বাট।

সনৎ ঝা এবং বাচ্চু দাস, দার্জিলিং: ইসলামপুর থেকে শিলিগুড়ির (Siliguri) দিকে আসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস থেকে উদ্ধার হল প্রায় পঁচিশ কেজি সোনার বাট (Gold)। তবে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য উদ্ধার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা। এই ঘটনায় পৃথিবীরাজ আদালে নামে একজনকে আটক (Detain) করেছে পুলিশ (Police)।

এনবিএসটিসি সূত্রে এবং প্রধান নগর থানা সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থেকে ওই ব্যক্তি শিলিগুড়ি আসছিল। বাসের দরজার কাছে ওই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিল। যা দেখে সন্দেহ হয় ওই স্টেট বাসের চালক এবং কন্ডাক্টারের। তারা ওই ব্যক্তিকে ভেতরে বসার জন্য বারবার অনুরোধ করলেও সে দরজার পাশেই দাঁড়িয়েছিল। এরপর বাস ড্রাইভার এবং কন্ডাক্টরের তাকে দেখে সন্দেহ হওয়ায়, তার ব্যাগ তল্লাশি করেন তারা।

তখন দেখা যায় ব্যাগের মধ্যে তিনটি সোনার বাটের মতন জিনিস রয়েছে। এরপর ওই ব্যক্তিকে নিয়ে স্টেট বাসটি সোজা চলে আসে শিলিগুড়ি এনবিএসটিসি ডিপোতে। এরপর খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে। পুলিশ এসে ওই ধাতব বাট এবং ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কিছুই বলতে চাইছে না। এখন ওই ধাতব সোনার মতন দেখতে তিনটি বাট পরীক্ষা করে দেখা হবে আসলে তা সোনা কিনা।

আরও পড়ুন, UP BOARD 12TH RESULT 2023 | UPMSP INTER RESULT TODAY AT 1:30 PM ON ABP LIVE

Class 10 Class 12

বছরটা ২০২২। জুলাই মাসে এমনই ঘটনার সাক্ষী হয়েছিল রাজ্য। একই দিনে দুই জায়গা থেকে উদ্ধার হয়েছিল সেবার সোনা। উদ্ধার হওয়া সোনার (Gold) মূল্য কোটি টাকারও বেশি। একই দিনে কলকাতায় দুই জায়গায় সোনা পাওয়ায়, কলকাতায় ফের সোনা পাচারচক্র মাথাচাড়া দিচ্ছে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছিল। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) ও বড়বাজার এলাকা থেকে ওই সোনা ধরা পড়েছিল। দুটি ঘটনা মিলিয়ে গ্রেফতার হয়েছিল ৩ অভিযুক্ত। কলকাতা বিমানবন্দরে ২ ব্যক্তির থেকে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা। আর বড়বাজার থেকে উদ্ধার হওয়া সোনার মূল্য ছিল ৮৮ লক্ষ টাকা। 

শুল্ক দফতর সূত্রে খবর,  কলকাতা বিমানবন্দরে দুবাই (Dubai) ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন শুল্ক দফতরের অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করতেই উদ্ধার হয়েছিল ১০ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের বেআইনিভাবে আনা সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটেছিল কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছিল ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছিল। এটাই প্রথম নয়, গত কয়েক মাসে কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে উদ্ধার হয়েছে বহু মূল্যের সোনা। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget