এক্সপ্লোর

Darjeeling: টানা বৃষ্টিতে ধস, অবরুদ্ধ গ্যাংটক-কালিম্পং যাওয়ার রাস্তা

Darjeeling news: সিকিম এবং কালিম্পং থেকে শিলিগুড়ি আসার পথে গাড়িও আটকে থাকার ফলে দু'দিকের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।  

বাচ্চু দাস এবং মোহন প্রসাদ, দার্জিলিং: টানা বৃষ্টিতে ফের ১০ নম্বর জাতীয় সড়কে ধস। যার ফলে শিলিগুড়ি (Siliguri) থেকে গ্যাংটক (Gangtok) এবং কালিম্পং (Kalimpong)  যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। একদিকে যেমন শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার গাড়িগুলি আটকে রয়েছে। অন্যদিকে সিকিম (Sikkim) এবং কালিম্পং থেকে শিলিগুড়ি আসার পথে গাড়িও আটকে থাকার ফলে দু'দিকের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।                     

মঙ্গলবার সকালে বিরিক ধারার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে এই ধস নামে। ধস সরানোর জন্য বিপর্যয় মোকাবেলা এবং ট্রাফিক পুলিশ রয়েছে। মেশিন দিয়ে ধস সরানোর কাজ চলছে জোর কদমে।

এদিকে, কালিম্পঙের কালীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। যানজট যাতে না হয় সেই কারণে বিকল্প রাস্তার মাধ্যমে যানবাহনগুলিকে বাইপাস করানোর চেষ্টা করা হচ্ছে।  ধসের কারণে সকাল থেকেই বন্ধ হয়ে গেছে ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক এবং কালিম্পঙের সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। কার্শিয়াং-জোরবাংলো লোপচো এবং অন্যান্য রুটে যান চলাচল করানো হচ্ছে। 

আরও পড়ুন, 'জুতো মারতেই এসেছি', জোকা ESI-এ পার্থর দিকে জুতো ছুড়ে ক্ষোভপ্রকাশ মহিলার

এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং সহ উপরের দিকের এই পাঁচ জেলাতে।                                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
West Bengal Government: তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য জেলে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়
তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য জেলে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়
Mamata Banerjee: ২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আহ্বান কংগ্রেসের, শুভঙ্কর সরকার বললেন, ‘প্রায়শ্চিত্ত হবে...’
২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আহ্বান কংগ্রেসের, শুভঙ্কর সরকার বললেন, ‘প্রায়শ্চিত্ত হবে...’

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget