এক্সপ্লোর

Siliguri Crime News : ভরা বাজারে পেটে বসিয়ে দেওয়া হল ছুরি, শিলিগুড়িতে যুব তৃণমূলের নেতাকে খুনের চেষ্টা

TMC : কিন্তু হামলার নেপথ্যে কী কারণ ? রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা ? খতিয়ে দেখছে পানিট্যাঙ্কির ফাঁড়ির পুলিশ। 

বাচ্চু দাস, শিলিগুড়ি : শিলিগুড়িতে (Siliguri) যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে ছুরি মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম জয়ব্রত মুখুটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital) ভর্তি করা হয়েছে। যুব তৃণমূল (TMC) নেতার ওপর হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে জেলায় জেলায় সন্ত্রাস। ১৬ দিনে রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই এবার শিলিগুড়িতে যুব তৃণমূলের নেতাকে খুনের চেষ্টা। হাসপাতালের ভর্তি জয়ব্রত মুখুটি। শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি তিনি।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ সেবক রোডে খাবারের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে বচসায় জড়ান যুব তৃণমূল নেতা। অভিযোগ, বচসা চলাকালীন তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম জয়ব্রতকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুব নেতাকে হাসপাতালে দেখতে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।

কিন্তু হামলার নেপথ্যে কী কারণ ? রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা ? খতিয়ে দেখছে পানিট্যাঙ্কির ফাঁড়ির পুলিশ। 

আরও পড়ুন- ভেটাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির গাড়ি ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মন্ত্রীর

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে একারে পর এক কোপ মেরে ভয়াবহ খুনের ঘটনা ঘটেছিল শিলিগুড়িতে (Siliguri)। জানা যায়, শিলিগুড়ির আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যবসায়ী যুবককে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বছর আঠাশের যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম স্বপন বর্মন। অভিযুক্তকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police Station)।

যার কিছুদিন আগেই কলকাতার এন্টালিতে এমন ঘটনা ঘটেছিল। গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালান হয় এক যুবকের ওপর। ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবককে এলোপাথাড়ি একের পর এক কোপ মারা হয়। খাস কলকাতার এন্টালির (Entally) ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত বছরের নভেম্বরে কলকাতার সরশুনায় ধারাল অস্ত্রের কোপে অন্তত ৬জন আহত (Crime Incident) হয়েছিলেন। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ দেন এক অভিযুক্ত।                                

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget