এক্সপ্লোর

Robin Hood Army: লক্ষ্য নিরন্নকে অন্নদান, স্বাধীনতা দিবসের সকালে খাদ্য-সামগ্রী বিলি রবিনহুড আর্মির

ওদের লড়াই আজও চলছে। লড়াই খিদের বিরুদ্ধে! অনেকের পাতে যখন খাবার পড়ে থাকে, তখন বহু মানুষের আজও খাবার জোটেনা! সেই সব নিরন্নের মুখে খাবার তুলে দেওয়াই লক্ষ্য রবিনহুড আর্মির!

সনত্‍ ঝা, দার্জিলিং: লক্ষ্য নিরন্নের মুখে খাবার তুলে দেওয়া। স্বাধীনতা দিবসের সকালে দার্জিলিং মোড়ের ঝুপড়ি এলাকায় খাদ্য-সামগ্রী বিলি করলেন রবিনহুড আর্মির সদস্যরা। রোহিনীর একটি বৃদ্ধাশ্রমেও চাল-ডাল-সয়াবিন বিলি করা হয়। 

লড়াই খিদের বিরুদ্ধে :স্বাধীনতার ৭৫ বছর পূর্তি! ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় দেশ। কিন্তু, ওদের লড়াই আজও চলছে। লড়াই খিদের বিরুদ্ধে! অনেকের পাতে যখন খাবার পড়ে থাকে, তখন বহু মানুষের আজও খাবার জোটেনা! সেই সব নিরন্নের মুখে খাবার তুলে দেওয়াই লক্ষ্য রবিনহুড আর্মির!

দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা। শিলিগুড়ির মাটিগাড়ায় লেনিন কলোনির পর। সোমবার স্বাধীনতা দিবসের সকালে দার্জিলিং মোড়ের ঝুপড়ি এলাকায় পৌঁছে যান রবিনহুড আর্মির সদস্যরা। পতাকা উত্তোলনে পাশাপাশি। স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হল চাল-ডাল-সয়াবিন-সহ বিভিন্ন খাদ্য-সামগ্রী। 

শিশুদের জন্য দেওয়া হয় দুধ-বিস্কুট-কেক! স্বাধীনতা দিবসের সকালে, রোহিনীর একটি বেসরকারি বৃদ্ধাশ্রমেও চাল-ডাল-সয়াবিন দেয় রবিনহুড আর্মি। ২০১৪ সালে, শুরু হয় রবিন হুড আর্মির পথ চলা। তারপর, তাদের সংগঠন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। 

শহর জুড়ে সাড়ম্বরে পালিত ৭৬ তম স্বাধীনতা দিবস৷ রেড রোডে লোকশিল্পীদের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে এসে আদিবাসী নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী।


৭৬-তম স্বাধীনতা দিবস। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল এই দিন। ২ বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে ৭৬ তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


হেলিকপ্টার থেকে করা হয় পুষ্পবৃষ্টি। লোকশিল্পীদের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে এসে আদিবাসী নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। যোগ দেন মন্ত্রী বীরবাহা হাঁসদাও।এদিন, মেয়ো রোডে গান্ধী মূর্তি ও ব্যারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল লা গণেশন। মহাকরণে পতাকা উত্তোলন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 


কলকাতা হাইকোর্টে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন রাজ্য বিজেপির সভাপতি। এরপর, বেহালায় মিছিল করেন সুকান্ত মজুমদার। আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিমান বসু। 

প্রদেশ কংগ্রেস দফতরে পতাকা উত্তোলনের পর সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল করে কংগ্রেস।  বিজেপির মহিলা মোর্চার তরফে জলপথেও তেরঙ্গা যাত্রা করা হয়, রেলের তরফেও পতাকা উত্তোলন করা হয়। 

CAB অফিসে পতাকা উত্তোলন করেন অভিষেক ডালমিয়া। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি নিজের বেহালার অফিসে পতাকা উত্তোলন করেন সৌরভ। বেলেঘাটা গান্ধী আশ্রমেও স্বাড়ম্বরে পালিত হয় ৭৬তম স্বাধীনতা দিবস। 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget