এক্সপ্লোর

Darjeeling News: 'মারধরে' জখম হিমঘরের কর্মী, 'ক্লোজ' ওসি

Darjeeling Update: আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হিমঘরের কর্মী। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আহতের পরিবার।

রাজা চট্টোপাধ্যায় ও মলয় চক্রবর্তী, দার্জিলিং ও জলপাইগুড়ি: ফাঁড়িতে হিমঘর কর্মীকে মারধরের অভিযোগে ওসি-কে ক্লোজ করা হল শিলিগুড়িতে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হিমঘরের কর্মী। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আহতের পরিবার। 

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর থেকে রামপুরহাটের বগটুই কাণ্ড, কিংবা আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যু। পরপর সব ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এবার হিমঘর কর্মীকে মারধর করার ঘটনাতেও অভিযোগের তির উঠল পুলিশের দিকে। হিমঘর কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগে ক্লোজ করা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত খালপাড়া ফাঁড়ির ওসিকে।

কী অভিযোগ:
গত বৃহস্পতিবার, ধূপগুড়ির হরিমন্দির হিমঘরের ম্যানেজার ও অমিত ঠাকুর নামে এক কর্মচারী শিলিগুড়ি যাচ্ছিলেন। অভিযোগ সেই সময়ই ম্যানেজারের কাছে থাকা ১০ লক্ষ টাকা চুরি হয়ে যায়। এরপর শনিবার, ওই কর্মী ও ম্যানেজারকে নিয়ে খালপাড়া ফাঁড়িতে যান হিমঘরের মালিক। অভিযোগ, সেখানেই মালিকের সামনে অমিত ঠাকুরকে বেধড়ক মারধর করেন ওসি পাপ্পু সিং। তাতেই গুরুতর জখম হন অমিত ঠাকুর নামে ওই কর্মী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই কর্মী। 

পরিবারের দাবি:
জখম ব্যক্তির ভাই অবিনাশ ঠাকুর বলেন, 'হিমঘরের মালিক আমার দাদাকে উদ্দেশ্য করে ওই ঘটনায় ফাঁসিয়েছে।' শিলিগুড়ি থানায় হিমঘরের মালিক, ম্যানেজার এবং ফাঁড়ির ওসি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আহত কর্মীর পরিবার। এরপরই খালপাড়া ফাঁড়ির ওসি পাপ্পু সিং-কে ক্লোজ করা হয়। আহত কর্মীর বন্ধু রাহুল শাহর দাবি, 'ম্যানেজার ও মালিককে ধরা হচ্ছে না কেন? একটা গরিব মানুষকে এভাবে মারল, মালিকের ষড়যন্ত্রে পুরো ঘটনা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাচ্ছি।'

আহত কর্মীর পরিজনরা হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে হিমঘরের সেই ম্যানেজারের নাম বজরং আগরওয়াল। কিন্তু তার সঙ্গেও বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। ফোন ধরেননি ওই ম্য়ানেজার। 

তৃণমূল নেতা ও ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ বলেন, 'আক্রান্ত পরিবার আমার কাছে এসেছিলেন। আমি পুলিশ কমিশনারকে ঘটনাটি জানাই। সঙ্গে সঙ্গে সিপি পদক্ষেপ করে, সঙ্গে সঙ্গে ওসিকে ক্লোজ করেছে, পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।'

আরও পড়ুন: সুজাতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন সৌমিত্র? বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget