এক্সপ্লোর

Siliguri News : জলের লাইন দেওয়ার নামে ১০ হাজার টাকা করে নিয়ে প্রতারণার অভিযোগ ! শিলিগুড়িতে ধৃত যুবক

Water Crisis in Siliguri: পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের।

বাচ্চু দাস, শিলিগুড়ি : দিনকয়েক আগেই পরিশ্রুত পানীয় জল না পেয়ে চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। ক্ষোভ ছড়ায় তাঁদের মধ্যে। এবার সেই শিলিগুড়িতেই পুরনিগমের পানীয় জল বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে জলের লাইন দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের নাম নীতেশ মণ্ডল। সে শিলিগুড়ির রথখোলা এলাকার বাসিন্দা।

অভিযোগ, শিলিগুড়ি পুরনিগমের পানীয় জল বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে জলের লাইন দেওয়ার নাম করে শহরের বিভিন্ন এলাকায় বহু মানুষের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিল ওই যুবক। ঠিক একইভাবে প্রতারণা করতে গিয়ে এবার ধরা পড়ে যায় সে। শালুগাড়ায় এলাকায় এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল। ঘটনার পরই ওই ব্যক্তি বুঝতে পারেন ভুয়ো আধিকারিক। ঘটনার পরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যক্তি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।ঘটনার তদন্তে  শুরু করেছে পুলিশ।

দিন কয়েক আগেই পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। বিক্ষোভ, মেয়রের পদত্যাগ দাবি, শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার। গত কয়েক দিন ধরে এই ছবিই দেখা গেছে শিলিগুড়িতে। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায়। সিপিএমের প্রতিবাদ মিছিল ঘিরে তুলকালাম বাধে। শিলিগুড়ির মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ, ওঠে চোর চোর স্লোগান। জল-দূষণ নিয়ে তৃণমূলকে নিশানা করে বাম-বিজেপি।

পুরসভা সূত্রে জানা গিয়েছিল, ১৫ দিন ধরে তিস্তার বদলে মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু পরীক্ষা করে জানা যায়, সরবরাহ করা জলের মধ্যে Biochemical Oxygen Demand বা BOD- র পরিমাণ প্রতি লিটারে ২ দশমিক ৯ মিলিগ্রাম। যা শূন্য থাকার কথা। এই প্রেক্ষিতেই পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানিয়েছিলেন মেয়র। অবশেষে পানীয় জলের সমস্যা মেটে।তিস্তার পরিশ্রুত পানীয় জল পেলেন বাসিন্দারা। সপ্তাহব্যাপী দুর্ভোগের পর অবশেষে স্বস্তি মেলায় হাঁফ ছেড়ে বাঁচে শিলিগুড়িবাসী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget