এক্সপ্লোর

Coochbehar Chaos: ভুল ইঞ্জেকশন দেওয়াতেই মৃত্যু? চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসককে বেধড়ক মার

আঙুল উঁচিয়ে চিকিৎসকের সঙ্গে বচসা। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই, একজন তেড়ে গেলেন চিকিৎসকের দিকে। চিকিৎসক এগিয়ে আসতেই শুরু হল বেধড়ক মারধর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে তুলকালামকাণ্ড। চলল ভাঙচুর। চিকিত্সককে মারধর মৃতের পরিবারের আত্মীয়দের। পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়াতেই মৃত্যু হয়েছে। চিকিত্সায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আঙুল উঁচিয়ে চিকিৎসকের সঙ্গে বচসা। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই, একজন তেড়ে গেলেন চিকিৎসকের দিকে। চিকিৎসক এগিয়ে আসতেই শুরু হল বেধড়ক মারধর। একদল যখন চিকিৎসককে মারছে, অন্য দল তখন চেয়ার-টেবিল তুলে মাটিতে আছাড় মাড়তে শুরু করেছে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে এমনই ধুন্ধুমারকাণ্ড বাধল কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে (Coochbehar Mathavanga Mahakuma Hospital)। 

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। বৃহস্পতিবার ভোরে সাপের কামড় খাওয়া, ২৮ বছরের ফারুক রহমানকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, চিকিৎসক এসে একটি ইঞ্জেকশন দেওয়ার পর মৃত্যু হয় ফারুকের। ভুল ইঞ্জেকশন দেওয়াতেই ফারুকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

মৃত্যুর পরই হাসপাতালে ভাঙচুর শুরু করেন রোগীর আত্মীয়রা। মারধর করা হয় কর্তব্যরত চিকিৎসককেও। মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় গোটা হাসপাতাল। কাচের টুকরোয় ভরে যায় চারদিক। 

মৃতের মা নুরজাহান বিবির কথায়, ছেলে সকালে অসুস্থ হয়েছিল। হাসপাতালে আনি স্যালাইন দেয়। ডাক্তারবাবু ইঞ্জেকশন দেয়, তারপর ছেলে আর নড়ে না। ডাক্তারবাবু বলে ছেলে ঠিক আছে। আরেক ডাক্তারবাবু এসে বলল মারা গেছে। সাপে  কামড়েছিল।

কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালের আক্রান্ত চিকিৎসক অভিষেক সরকারের কথায়, লোকজন এসে বলল আমরা রোগীর আত্মীয়। ওরা বলল আমরা তাঁকে কেন বিষ খাওয়ার ওষুধ দেওয়া হয়েছে। ওদের দাবি সাপে কামড়েছে। তর্কাতর্কি বাড়তে বাড়তে মারধর, আমি তো দেখিনি পেসেন্টকে। তার আগেই মৃত্যু। কথা বার্তার সময় আমার গায়ে টাচ লাগে, তারপর মারধর। 

এ বিষয়ে, মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন,  চিকিৎসায় গাফিলতি হয়নি। চিকিৎসককে মারধর ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget