এক্সপ্লোর

Debangshu Bhattacharya: 'তমলুকে লড়তে গেছিলাম, দল জানত কনফার্ম হারা সিট', ফের বিস্ফোরক দেবাংশু

Kolkata News: দেবাংশু বলছেন, 'দলে যাঁরা সর্বাধিক ক্ষমতা উপভোগ করেছে, তাঁরাই সবার আগে পালিয়েছে। যারা বানের জলে এসেছে, তারা তো বানের জলেই যাবে।'

কলকাতা : বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল এখন তাসের ঘর। দলে শুধু ভাঙন ধরেছে তাই নয়, একের পর এক নেতা-কর্মী-সমর্থক ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূলের প্রতি। দল সম্পর্কে আগেও সরব হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। ফের একবার মুখ খুললেন তিনি। ক্ষোভ উগরে দিলেন টিকিট পেয়ে তমলুক এবং চুঁচুড়ায় নিজের ভোটে দাঁড়ানোর প্রসঙ্গেও। 

দেবাংশু বলছেন, 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সমর্থক। দলে যাঁরা সর্বাধিক ক্ষমতা উপভোগ করেছে, তাঁরাই সবার আগে পালিয়েছে। আমি একবার তমলুকে গেছিলাম লড়তে। দল জানত ওটা কনফার্ম হারা সিট। দলের মনে হয়েছে দেবাংশুকে তমলুক দেওয়া দরকার। অন্যদের কলাগাছ আসন দেওয়া দরকার। হাওড়া জেলা আমার হোম ডিস্ট্রিক্ট। সেখানে উড়িয়ে এনে সবচেয়ে সহজ সিটটা দেওয়া হয়েছে। তাঁরাই সবার আগে বেইমানি করেছে। আর আমায় পাঠিয়ে দেওয়া হয়েছিল সাড়ে ৮ হাজার ভোটে পিছিয়ে থাকা চুঁচুড়াতে। যারা বানের জলে এসেছে, তারা তো বানের জলেই যাবে। ২০২১- এর ২ মে- এর পর ২০২২- এর ১ মে, গত বছর আজকের দিন পর্যন্ত দলটা পবিত্র ছিল। তারপর তো নর্দমার জল ড্রেনের জল এক হয়ে গেল। পঞ্চায়েত নির্বাচনে একটা ২০১৮ হওয়ার পর একটা ২০১৯ হয়েছে। ২০২৩- এর পঞ্চায়েতের আগে পোস্ট করেছিলাম আবার একটা ২০১৮ হলে কিন্তু আবার একটা ২০১৯ অপেক্ষা করছে। আগামী দিনে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকব কিনা সেটা আগামী দিনে চিন্তাভাবনা করব।' 

সব্যসাচীকে সঙ্গে নিয়ে জোড়া ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি, উদ্ধার প্রচুর সোনা কেনার রসিদ, গুরুত্বপূর্ণ, দাবি পুলিশ সূত্রে 

এর আগেও তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন, 'আমার আজকে সবচেয়ে বেশি খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময়ে শক্ত হাতে সামলাতে পারেনি। দল সুযোগসন্ধানীদের সুযোগ দিয়েছে। দল যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার চেয়ে, অনেক বেশি শুধুমাত্র পাশে ঘুরঘুর করা লোকেদের জায়গা দিয়েছে। সেই সমস্ত জায়গাকে কেন্দ্র করেই, আজকে দেখুন যাঁদের জন্য কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছিল, তাঁদের প্রত্যেককে উল্টো দিকের দল সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে, তাঁরা সেই জায়গা পেয়েছেন। তাপস রায় এত বছর তৃণমূল করে যে জায়গা পাননি, আজকে তাপসদা ২ বছর বিজেপি করে তো তার চেয়ে ভাল জায়গা পেয়েছেন। তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে, তাপসদা যদি দল না ছাড়ত, তাপসদা শিল্প মন্ত্রী হলেন, একটা মন্ত্রীও করত দল? তখন এই সুদীপ ব্যানার্জিই আটকাতেন। সজল ঘোষকে একটা সামান্য কাউন্সিলরের টিকিট পেতে দেয়নি। কে পেতে দেয়নি? এই তো এই মানুষটাই। আজকে শুনছি বিরোধী ব্লকের নেতা হবেন। যদি কোনওদিন তৃণমূল কংগ্রেস আবার ফেরত আসে, তাহলে এই মানুষগুলোই আবার রাজত্ব করবে, এই মানুষগুলোই আবার গিয়ে ক্ষমা চেয়ে নেবে, তাঁদের ক্ষমাও করে দেওয়া হবে, আজকে যে কর্মীরা লড়াই করছেন তাঁদের এদের নামেই জিন্দাবাদ বলে ভোট করাতে হবে।' 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget