এক্সপ্লোর

Debraj Chakraborty Arrested: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও

Debraj Chakraborty Arrested: দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির খবর সামনে আসার পর রাতেই উৎসব শুরু করে দেন এলাকার বিজেপি কর্মীরা।

কলকাতা: দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির খবর সামনে আসার পর রাতেই উৎসব শুরু করে দেন এলাকার বিজেপি কর্মীরা। রাস্তায় দেদার বাজি ফাটানো হয়। পরস্পরকে মিষ্টিমুখও করান তাঁরা।

আরও পড়ুন, মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?

রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় দেবরাজকে। গত ১২ মে বাগুইআটি থানায় রুজু হয়েছিল মামলা, সেই মামলায় এই গ্রেফতার করা হয়েছে। পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। ভোর ৫টা নাগাদ বাগুইআটি থানায় নিয়ে আসা হয় দেবরাজ চক্রবর্তীকে। বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদকে বারাসাত আদালতে তোলার কথা।

পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে তোলাবাজি-সহ গুচ্ছ অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অভিযোগের পাহাড় জমেছিল তাঁর বিরুদ্ধে। রক্ষাকবচ দেয়নি হাইকোর্টও। এবার রাজ্য পুলিশের STF-এর জালে ধরা পড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। ১২ মে, বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে , বুধবার পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। জোর-জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে সম্পত্তির আসল দাম কম দেখানো, সম্পত্তি লুকোনো এবং 'ডি সি গ্লোবাল' নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। এমন গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে।

দেবরাজ চক্রবর্তীর স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য় দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রতি গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত। 

সওয়াল-জবাব পর্বে রাজ্য় সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ ৫ বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় ১ কোটি টাকা। আর গাড়ি কিনছেন ৬০ থেকে ৭০ লাখের। এটা কীভাবে সম্ভব? ২০১৫ সালের পুরভোটে কংগ্রেসের টিকিটে জিতে বিধাননগর পুরসভার কাউন্সিলর হন দেবরাজ।কিন্তু, তার ৬ মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।

প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁর ২টি ঠিকানায় CBI তল্লাশি চালায়। ২০২৪ সালের ২৫ জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে CBI জিজ্ঞাসাবাদও করে। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে আসে।এবার রাজ্য় পুলিশের STF-এর হাতে গ্রেফতার হলেন সেই দেবরাজ চক্রবর্তী।এই খবর সামনে আসার পর উৎসব শুরু করে দেন বিজেপি কর্মীরা। রাস্তায় বাজি ফাটানো হয়। মিষ্টিমুখও করেন তাঁরা। ধৃত দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে।

 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget