এক্সপ্লোর

CM Suvendu Adhikari: বিনামূল্যের সরকারি বাসে “অনেক মহিলাই টিকিট কাটতে চান..”, জানতে পেরে এবার কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ?

CM Suvendu Adhikari On Women Free Bus Service: বিনামূল্যের সরকারি বাসে যে সকল মহিলারা বিনামূল্যের পরিষেবা নিতে চান না, তাঁদের জন্য কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ?

কলকাতা:  বিনামূল্যের সরকারি বাসে “অনেক মহিলাই টিকিট কাটতে চান..”, জানতে পেরে এবার কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ? সরকারি বাসে মহিলাদের ফ্রি বাসযাত্রায় চালু হচ্ছে পিঙ্ক কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর । অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,   'আমরা সরকারি বাসে মহিলাদের জন্য় জিরো টিকিট চালু করেছি। কিন্তু অনেক মহিলা চান না তাঁরা ফ্রিতে যাতায়াত করুন। এর পর মহিলাদের ফ্রি বাসযাত্রার জন্য আমরা পিঙ্ক কার্ড চালু করব। আমরা চাই সরকারি সুবিধা শুধুমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক।' 

আরও পড়ুন, “অভিষেকের নাম না শুনলে কেউ টাকা দিত না”, চাঞ্চল্যকর দাবি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলের " সাহেব টাকা চাইছে"

এবার কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ?

মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরকারি বাসে, জিরো ভ্যালু টিকিট , রাজ্যের মহিলাদের জন্য চালু করেছি। যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড করে দেব। যারা প্রকৃতপক্ষে, সরকারি বাসে, ফ্রি-তে চান মহিলারা, তারাই পাবেন। কারণ আমি দেখেছি, বেশ কিছু সরকারি কর্মচারি, মহিলা, দিদিরা, বোনেরা, তারা বলেছেন, আমি টিকিট কাটতে চাই। সরকার আমাকে বেতন দিচ্ছে। আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাঁদেরকে কুর্ণিশ জানাই। যে তাঁরা, এই ধরণের অর্থনৈতিক, সৎ কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক।

বাসে মহিলাদের ফ্রি বাসযাত্রায় চালু হচ্ছে পিঙ্ক কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

১ জুন থেকে রাজ্য়ে শুরু হয় মহিলাদের জন্য বিনামূল্যের সরকারি বাস পরিষেবা।  অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছিলেন, 'যে কোনও সরকারি বাস, দূরপাল্লার হোক, কাছের হোক, যে কোনও সরকারি বাসে মহিলাদের কোনও ভাড়া লাগবে না।'  বিনামূল্যের সরকারি বাস পরিষেবায় খুব খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী, গৃহবধূ সকলেই। শুধু কম দূরত্বের বাসযাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি! সরকারি পরিচয়পত্র বা অফিসের ID কার্ড নিয়ে, বাসে উঠলেই মহিলারা পাচ্ছিলেন জিরো টিকিট। তবে এবার মহিলাদের বিনামূল্যের বাস পরিষেবার জন্য পিঙ্ক কার্ড চালু করা হবে। 

অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত আবেদনকারী ১ কোটি ৬০ লক্ষ,বাদ গিয়েছে ২৬ লক্ষ আবেদনকারীর নাম

প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত আবেদনকারী ১ কোটি ৬০ লক্ষ। বাদ গিয়েছে ২৬ লক্ষ আবেদনকারীর নাম। গতকাল জানান মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। দ্বিতীয় দফায় শুরু হল ‘অন্নপূর্ণা যোজনা’র প্রাপ্তি যোগ। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে দুই ২৪ পরগনর কলকতা, হাওড়া ও হুগলি-র ৫ মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মখ্যমন্ত্রী। ছিলেন সহ অন্যান্য মন্ত্রী ও মুখ্যসচিব। তৃণমূল জমানায় মহিলাদের জন্য় চালু হওয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার-এর টাকা কীভাবে পুরুষরা পেয়েছিলেন, তা এখন সামনে আসছে। সেই বিষয়টা নিয়েও বুধবার সুর চড়ান মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারী।

Advertisement

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Advertisement

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget