এক্সপ্লোর

Deganga: দেরিতে আসায় খাতায় সই করতে দেননি, অঙ্গনওয়াড়ি শিক্ষিকাকে মারধরের অভিযোগ রাঁধুনির বিরুদ্ধে

ঘটনায় প্রবল উত্তেজনা দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে। অঙ্গনওয়াড়ি রাঁধুনিকে মারধর করেন স্থানীয় বাসিন্দারাও। রাঁধুনিকে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। 

দেগঙ্গা: দেরিতে আসায় খাতায় সই করতে দেননি অঙ্গনওয়াড়ি শিক্ষিকা। শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনির বিরুদ্ধে। ঘটনায় প্রবল উত্তেজনা দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে। অঙ্গনওয়াড়ি রাঁধুনিকে মারধর করেন স্থানীয় বাসিন্দারাও। রাঁধুনিকে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। 

ICDS কর্মীর রহস্যমৃত্যু: এর আগে বাঁকুড়ার ইন্দপুরে ICDS কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির উঠোন থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। সুদের কারবার করতেন মা, সেই আক্রোশেই খুন করা হতে পারে বলে আশঙ্কা মৃতের ছেলের। মৃতের নাম ভারতী গোস্বামী। ইন্দপুরের বাড়িতে একাই থাকতেন বছর একান্নর ICDS কর্মী। স্বামী-ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ নেন ভারতীর মেয়ে। স্থানীয়রা বাড়িতে গিয়ে ICDS কর্মীকে রক্তাক্ত অবস্থায় উঠোনে পড়ে থাকতে দেখেন। 

আশা কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আবাস তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগে আশা কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিডিও অফিসে তালিকা পাঠিয়েছিলাম, নাম কাটার বিষয়ে জানি না, দাবি আশা কর্মীর। পাল্টা বিক্ষোভকারীদের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি। 

অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ: প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমীক্ষায় কারচুপির অভিযোগ তুলে মুর্শিদাবাদের ভগবানগোলার সুলতানপুরে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ওই ICDS কর্মী প্রকৃত প্রাপকদের নাম কেটে দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম আবাস-তালিকায় রেখেছেন। আজ সকালে ICDS কর্মী ভগবানগোলা ১ নম্বর ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়া মাত্র তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে উদ্ধার করে। ICDS কর্মীর দাবি, সমীক্ষা রিপোর্ট ব্লক অফিসে পাঠানো হয়েছে। প্রশাসনই চূড়ান্ত তালিকা তৈরি করেছে। 

প্রকৃত প্রাপকদের নাম কেটে দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম রাখা হয়েছে আবাস তালিকায়। টাকার বিনিময়ে তালিকায় নাম তোলা হয়েছে। এই অভিযোগে মুর্শিদাবাদের ভগবানগোলায় অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। প্রশাসনের ঘাড়েই দায় চাপিয়েছেন ICDS কর্মী। দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget