এক্সপ্লোর

Anubrata Mondal: আদালতে পেশের কয়েক ঘণ্টা আগে অসুস্থ অনুব্রত? দাবি আইনজীবীর

আজই তিহাড় জেলে পাঠানো হয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। জেলের মধ্যে হাসপাতালে চিকিৎসার দাবি অনুব্রতর আইনজীবীর।

নয়াদিল্লি: অসুস্থ অনুব্রত মণ্ডল, দাবি অনুব্রত মণ্ডলের আইনজীবীর। কাল অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করবে ইডি। কালই ১৪ দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের। কাল পাঠানো হবে তিহাড় জেলে, জানালেন অনুব্রতর আইনজীবী। আজই তিহাড় জেলে পাঠানো হয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। জেলের মধ্যে হাসপাতালে চিকিৎসার দাবি অনুব্রতর আইনজীবীর। কাল যখন অনুব্রতকে আদালতে পেশ করা হবে তখন জানানো হবে দাবি, জানালেন অনুব্রতর আইনজীবী। এখন তিহাড় জেলে বন্দি সায়গল হোসেন, এনামুল হক, মণীশ কোঠারি। 

কাল অনুব্রত মণ্ডলকে দিল্লির আদালতে পেশ করবে ইডি। তার আগে আজ, ফের দিল্লিতে ইডির হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্য়া। সূত্রের খবর, কাল অনুব্রতর জেল হেফাজতের আবেদন জানাতে পারে ইডি। সেক্ষেত্রে অনুব্রতরও ঠিকানা হবে তিহাড় জেল।

গরু পাচার মামলায়, ED-হেফাজত শেষে মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে সোমবার, ফের ED-র কাছে হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। যার জেরে আপাতত অনুব্রত ও তাঁর মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল না ইডি। সূত্রের দাবি, মঙ্গলবার আদালতে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের আবেদন করতে পারে তারা। ইতিমধ্যেই তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। সোমবার, অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও তিহাড় জেলে পাঠিয়েছে আদালত।

এই অবস্থায়, অনুব্রত মণ্ডলও তিহাড়ে পৌঁছলে, ত্রয়ীর আপাতত ঠিকানা হবে দিল্লির এই জেল!এদিকে, মঙ্গলবার, অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে আদালতে পেশ করে ইডি। মণীশকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার, দিল্লিতে ED-র সদর দফতরে,  হাজিরা দিতে বলা হয় সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যা এবং অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। এদিন, তুফান মিদ্যা এবং কৃপাময় ঘোষও ED-র কাছে হাজিরা দেননি। অনুব্রত মণ্ডলের মামলায় বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য় এবার ই়ডি কী কৌশল নেয়, সেদিকেই সবার নজর।

সায়গল হোসেনের পর এবার মণীশ কোঠারিরও ঠিকানা তিহাড় জেল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এই জেলেই রয়েছেন। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে পেশ করে ইডি। মণীশকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গরুপাচারকাণ্ডে সায়গল ছাড়াও এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি  গরু ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফের প্রাক্তন কমাডান্ট সতীশ কুমার। গরুপাচার মামলায় এনামুল ও সতীশ কুমার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন। সিবিআই মামলায় তাঁরা জামিন পেলেও, ইডি-র মামলায় ২ জনে তিহাড় জেলে বন্দি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget