এক্সপ্লোর

Delhi Murder Case : ভয়াবহ! থেঁথলে গিয়েছে মাথা, দিল্লিতে 'খুন' বাঙালি অধ্যাপক, পেছনে ...

Delhi Murder Case Update :সকাল থেকে ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল এবং দেবস্মিতা ফোনও ধরছিলেন না। কোনও অঘটনের আশঙ্কায় দেবারতি পাল দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন।

কলকাতা : দিল্লিতে 'খুন' হলেন এক বাঙালি অধ্যাপক। মৃতার নাম দেবস্মিতা পাল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন বলে জানা গিয়েছে। বসুন্ধরা এনক্লেভ এলাকার সত্যম অ্যাপার্টমেন্ট থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের ভিতর থেকেই দেবস্মিতার দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করেই তাঁকে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেন্সিক দল। ইতিমধ্যেই ফ্ল্যাট থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন দেবস্মিতা পাল। পুলিশ সূত্রে আরও খবর, বেঙ্গালুরুতে বসবাসকারী তাঁর স্বামীর থেকে আলাদা থাকতেন তিনি। 

বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা ৩৫ মিনিট নাগাদ নিউ অশোক নগর থানায় ফোন আসে। ফোন করেছিলেন দেবস্মিতার দিদি দেবারতি পাল। তিনিই জানান, তাঁর বোনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, সকাল থেকে ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল এবং দেবস্মিতা ফোনও ধরছিলেন না। কোনও অঘটনের আশঙ্কায় দেবারতি পাল দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন। তখনই তিনি বোনের রক্তাক্ত দেহ দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে দেবস্মিতাকে। তাঁর মাথায় গভীর ক্ষত ছিল। এছাড়াও হাতের কবজির শিরাও কাটা অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে এলবিএস হাসপাতালে। তদন্তকারীরা জানিয়েছেন, ফ্ল্যাটে থাকা গয়না ও নগদ টাকা অক্ষত অবস্থায় মিলেছে। ফলে ডাকাতি বা লুটপাটের উদ্দেশ্যে খুন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে না। ঘটনায় খুনের মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। তদন্তে একাধিক দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র হাতে এসেছে বলে দাবি পুলিশের। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে বলেও আশাবাদী তদন্তকারীরা।

 

 অ্যাপার্টমেন্টের CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, দেবস্মিতার পরিচিত ও ঘনিষ্ঠদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত সংঘাত ছিল কি না, কারও কাছ থেকে হুমকি পাচ্ছিলেন কিনা, পারিবারিক সম্পর্কই বা কেমন ছিল, তা নিয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিচিতমহলে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ও পড়ুয়াদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে।                

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget