এক্সপ্লোর

Sukanta Majumdar : দত্তাবাদকাণ্ডে BDO-র বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে পোস্ট সুকান্তর, 'মমতার নৈরাজ্যে শাসনে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে..'

Sukanta Majumdar On Dattabad BDO দত্তাবাদকাণ্ডে সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 

কলকাতা: দত্তাবাদকাণ্ডে BDO-র বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে পোস্ট সুকান্ত মজুমদারের। তিনি বলেছেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যে শাসনে প্রতিদিন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের এক BDO-র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সব সীমা ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরির জন্য এটা যথেষ্ট। একজন সরকারি অফিসারের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণ-খুনের অভিযোগ উঠেছে। এক উচ্চপদস্থ অফিসার কীভাবে অপরাধীদের মতো আচরণ করতে পারেন? অবিলম্বে কড়া পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত', দত্তাবাদকাণ্ডে সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন, SIR ফর্ম বিলির সময় আক্রান্ত বিরোধী BLO-রা !

দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে নতুন তথ্য। এই ঘটনায় এবার মুখ খুললেন অশোক কর নামে এক ব্য়ক্তি। তাঁর দাবি, BDO-র বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন তিনি। সেজন্য় তাঁকে এবং স্বর্ণ ব্য়বসায়ীকে BDO-র উপস্থিতিতে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন অশোক কর। যদিও, BDO সব অভিযোগই অস্বীকার করেছেন।স্বর্ণ ব্য়বসায়ীকে অপহরণ এবং খুনের মতো মারাত্মক অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণের।

সাড়া ফেলে দেওয়া এই ঘটনা নিয়ে, এবার চাঞ্চল্য়কর দাবি করলেন অশোক কর নামে এই ব্য়ক্তি! স্বপন কামিল্য়া নামে নিহত স্বর্ণ ব্য়বসায়ীর ভগ্নীপতির দায়ের করা অভিযোগে উল্লেখ ছিল, আমার বোনের বরের দোকানের মালিক গোবিন্দ বাগ, আমার বোনকে ফোন করে বলে যে, প্রশান্ত বর্মন নামে একজন BDO আমার বোনের বরের খোঁজে, নাকি তাঁর দোকানে এসেছে, কারণ হিসাবে বলে যে, ওই BDO-র বাড়ি থেকে চুরি যাওয়া সোনার জিনিস নাকি আমার বোনের বরের দোকানে বিক্রি করা হয়েছে। 

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় যে, দুটি গাড়ি করে, যার মধ্যে একটি সাদা ও একটি কালো, নীল বাতি লাগানো, পাঁচ-ছয় জন লোক দোকানের সামনে আসে, যার মধ্যে একজন নিজের পরিচয় দেন যে, তিনি BDO এবং তার নাম প্রশান্ত বর্মন। ফোনে কিছু কথা বলার আগেই, ওরা আমার বোনের বরকে ও দোকানের মালিককে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।BDO শুরুতে দাবি করেছিলেন, তাঁর বাড়িতে এরকম কোনও চুরির ঘটনা ঘটেনি। কিন্তু এবার অশোক কর নামে এই ব্য়ক্তি দাবি করেন, BDO-র বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন তিনি।

যদিও গতকাল নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন, রাজগঞ্জের প্রশান্ত বর্মন। তিনি এবিপি আনন্দ-কে জানান, আমি এরকম কোনও অন্যায় কাজ করিনি। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এটা শুধু এবার প্রথম নয়, প্রায় এই চক্রান্ত কিছু অসাধু লোক করছে। আইন-আদালত আছে। আর আমার নামটাকে ব্যবহার করা হচ্ছে কালিমালিপ্ত করবার জন্য। ...পুলিশ তদন্ত করছে, আমাকে যদি ডাকে, আমি সহযোগিতা করব', বলেছেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget