এক্সপ্লোর

Dengue Update : কলকাতায় চালাতেন গাড়ি, জ্বর নিয়ে বাড়ি ফিরে ডেঙ্গিতে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

Murshidaad Dengue Death : এদিকে, এদিনই কলকাতা সংলগ্ন এলাকায় ডেঙ্গির জেরে জোড়া মৃত্যু হয়েছে। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সরকারি মতে সংখ্যাটা এখনও ৩। বেসরকারি মতে সংখ্যাটা ছুঁয়ে গেল ৫২। একই দিনে তিন তিনজন রাজ্যের বাসিন্দাকে ডেঙ্গিতে হারাতে হল আমাদের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ মুর্শিদাবাদের বাসিন্দা সুদাম ঘোষের (৪৫) মৃত্যু হয়েছে।

পুজোর আগে কলকাতা (Kolkata Dengue Scare) ও সংলগ্ন এলাকায় ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি। আনন্দ-উৎসবের আগেই দিকে দিকে স্বজন হারানোর যন্ত্রণা। হু হু করে বাড়ছে মৃত্য়ু মিছিল। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দার। কলকাতায় গাড়ি চালাতেন তিনি। জ্বর নিয়ে বাড়ি ফেরার পর প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যার পরে অবস্থার অবনতি হওয়াতে তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুব খারাপ শারীরিক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ওই ব্যক্তিকে। সবরকম চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। 

এদিকে, এদিনই কলকাতা সংলগ্ন এলাকায় ডেঙ্গির জেরে জোড়া মৃত্যু হয়েছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হল দক্ষিণ দমদম (South Dumdum Area) এবং ঠাকুরপুকুরের (Thakurpukr) দুই বাসিন্দার। সোমবার, উল্টোডাঙার নর্থ সিটি নার্সিংহোমে মৃত্য়ু হয়, দক্ষিণ দমদম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের লেকটাউনের শ্য়ামাপ্রসাদ কলোনির বাসিন্দা, শ্য়ামলী বন্দ্য়োপাধ্য়ায়ের (৫৮)। ডেঙ্গি আক্রান্ত তাঁর মেয়েও। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগায় নার্সিংহোমে ভর্তি করা হয় রোগীকে। এই নিয়ে শুধু দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হল ৯ জনের।

অন্য়দিকে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হল, কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ড, ঠাকুরপুকুরের বাসিন্দা, পরেশ সাউ নামে এক ব্য়ক্তির। ৬৩ বছরের ওই ব্যক্তিকে শুক্রবার নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধেয় মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটু বৃষ্টি হলেই জল জমে যায় এলাকায়। আর সেই জমা জলে জন্ম নেয় মশার লার্ভা ।                                                           

আরও পড়ুন- প্রাণঘাতী ডেঙ্গির বলি আরও এক, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ৫০ জনের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget