এক্সপ্লোর

Dengue Death Update : প্রাণঘাতী ডেঙ্গির বলি আরও এক, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ৫০ জনের

Kolkata Dengue Update : এবার মৃত্যু হল ঠাকুরপুকুরের এক বাসিন্দার। মৃতের নাম পরেশ সাউ। এলাকায় পাকা রাস্তা নেই। নিকাশি বেহাল। প্রতিবার বর্ষায় জমা জল ঠেলে যাতায়াত করতে হয়, প্রতিবাদ স্থানীয়দের।

ব্রতদীপ ভট্টাচার্য, প্রবীর চক্রবর্তী, কলকাতা : ডেঙ্গির রক্তচক্ষু অব্যাহত রাজ্যজুড়ে (Dengue Scare)। প্রবল আকার নেওয়া এই মশাবাহিত রোগে মৃত্যুসংখ্যা ছুঁয়ে ফেলল ৫০ ! কলকাতায় ফের প্রাণঘাতী ডেঙ্গি। এবার মৃত্যু হল ঠাকুরপুকুরের এক বাসিন্দার। মৃতের নাম পরেশ সাউ।

পরিবারের দাবি, ৬৩ বছরের ওই ব্যক্তিকে গত ২৯ সেপ্টেম্বর নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধেয় তিনি মারা যান (Dengue Death)। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।  এই নিয়ে বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫০ জনের। প্রসঙ্গত, পুজোর মুখে ভয়াবহ আকার নেওয়া ডেঙ্গি পুজোর সময়ে আরও বাড়তে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে রেখেছেন বিশেষজ্ঞরা।

কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন পরেশ সাউ। এলাকায় পাকা রাস্তা নেই। নিকাশি বেহাল। প্রতিবার বর্ষায় জমা জল ঠেলে যাতায়াত করতে হয়। স্থানীয় তৃৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের প্রতিবেশীরা। কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

এমনিতেই রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের (South Bengal) ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত (Dengue Infection) হয়েছেন ২ হাজার ৬১৩ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৪৬ হাজার ১৪০। চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ। 

শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ। বছরের শুরু থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০ হাজার ১৪৫। কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত ৫ হাজার ৭০১ জন। মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১৮। ডেঙ্গি সংক্রমণের পরিসংখ্যানে পিছিয়ে নেই, অন্যান্য জেলাও। চতুর্থ স্থানে রয়েছে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১২। হুগলিতে আক্রান্ত ৩ হাজার ৮৩, হাওড়ায় ২ হাজার ২২৮, ঝাড়গ্রামে ১ হাজার ৫১০।

১ হাজার ৬৬৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মালদায়। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১ হাজার ৬১৪। এবং পশ্চিম মেদিনীপুরে ১ হাজার ২২৫। চিকিৎসক রাহুল জৈনের মতে, 'জ্বর হলে প্রথম দিনেই পরীক্ষা করাতে হবে। বাড়িতে থাকলে প্লেটলেট, পিসিবি, লিভার ফাংশন টেস্ট রোজ করাতে হবে। পেটব্যাথা, মাথা ঘোরানো, বমি হলে হাসপাতালে নিয়ে যেতে হবে।' এছাড়াও ডেঙ্গি ছড়িয়েছে পশ্চিম বর্ধমান(১ হাজার), ডায়মণ্ডহারবার (৮৬১), পূর্ব বর্ধমান (৭৬৪), বাঁকুড়া (৪৪৭), পূর্ব মেদিনীপুর (৪১৯), নন্দীগ্রাম (১৯৫) ও পুরুলিয়ায় (২০৮)। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, সতর্ক ও সচেতন থাকার। জ্বর হলেই পরীক্ষা করাতে হবে ডেঙ্গি। মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ।

আরও পড়ুন- ইডি-র নজরে বীরভূমে তৃণমূলের তিনতলা পার্টি অফিস, মা কালীর ৫৬০ ভরি গয়নাও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget