এক্সপ্লোর

Dengue : রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, সব পুরসভাকে পিছনে ফেলল কলকাতা পুরসভা

Dengue Affected Kolkata : বৃষ্টিতে জমা জলের পরিমাণ বাড়লেই ডেঙ্গির প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা

ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আরও উদ্বেগজনক। দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর আগে থেকেই আশঙ্কা বাড়ছিল! পুজোর পর রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক চেহারা নিচ্ছে। আতঙ্ক উত্তুঙ্গ মহানগরে। সংক্রমণ সব জেলাকে পিছনে ফেলে দিল উত্তর ২৪ পরগনা। ডেঙ্গির সংখ্যা সর্বোচ্চ বৃদ্ধি সেখানেই। এক সপ্তাহে সেখানে ১ হাজার থেকে  ১২৫০ এ পৌঁছেছে আক্রান্তের সংখ্যা।  স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে ত্রস্ত মহানগরীও।

  •   ডেঙ্গির পজিটিভিটি রেট ১০ দশমিক ৫ থেকে বেড়ে হয়েছে ১২ দশমিক ৯।
  • গত এক সপ্তাহে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ হাজার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ২৫০।
  • পুরসভাগুলির মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে কলকাতা পুরসভা এলাকায়।  

    পৌরসভার মধ্যে কলকাতা পুরসভা এলাকায় কোথায় ডেঙ্গি সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে - 

    বোরো ১১:  14% - 21.5%
    বরো  ১৪ : 36.6 - 43.3%
    বরো ১ : 18.8% - 30.3%

    এই পরিস্থিতিতে বুধবার এলাকায় ডেঙ্গি দমন অভিযানে নামে কলকাতা পুরসভা। মুচিবাজারের বিভিন্ন এলাকায় ড্রোন ওড়ানো হয়। দেখা হয়, কোনও বাড়ির ছাদ বা ফাঁকা জমিতে জল বা জঞ্জাল জমে আছে কিনা। এই এলাকাতে কেন্দ্রীয় সংস্থা কোল ইন্ডিয়ার একটি জমি রয়েছে। কিন্তু সেখানে দেখা গেল জঞ্জালের স্তূপ! 

    দমদম এলাকায় এমন কিছু বাড়ি ছিল যেগুলি দীর্ঘদিন ধরে তালাবন্ধ। বাসিন্দারা অন্যত্র থাকেন। পুরসভার তরফে দাবি, আগাছা সাফের জন্য অনেকবার এই বাড়ির মালিকদের নোটিস পাঠানো হয়। কিন্তু কোনও সাড়া মেলেনি।সোমবার, পুলিশকে সঙ্গে নিয়ে, এমনই ৩টি বাড়িতে অভিযান চালায় দক্ষিণ দমদম পুরসভার প্রতিনিধিরা। গেটের তালা ভেঙে, ভিতরে ঢুকে, বাড়ির চারপাশ পরিষ্কার করা হয়। সব বাড়িতে নতুন করে লাগানো হয় তালা। আর সেই তালার চাবি মালিকদের সংগ্রহ করতে হবে পুলিশের কাছ থেকে।  

    এখনও বৃষ্টি পুরোপুরি থামেনি। কালীপুজোতেও হতে পারে বৃষ্টি, আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।  কলকাতার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রোজই । আর বৃষ্টিতে জমা জলের পরিমাণ বাড়লেই ডেঙ্গির প্রকোপ আরও বাড়বে বলেই আশঙ্কা পুরকর্তৃপক্ষ থেকে বিশেষজ্ঞদের।
                                                                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget