এক্সপ্লোর

NCPI : তৃণমূল এক ধাক্কায় হয়ে গেল আরও ফাঁকা, একধাক্কায় সন্দেশখালিতে বিরাট যোগদান NCPI তে

সন্দেশখালির তৃণমূলে ধরল বড় ভাঙন। সেখানকার ২টি ব্লক থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষ, সদস্য় সহ বহুজন যোগদান করলেন NCPI-তে।


সমীরণ পাল , সন্দেশখালি :  পালাবদলের পর তৃণমূলে ভাঙন চলছেই। সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই একটা মিম ঘুরে ফিরে আসে- মুকুল রায়ের ছবি, আর তার নিচে লেখা রাজনীতির নস্ট্রাদামুস। তিনি বলতেন, "দলবদল তো রাজনীতির অঙ্গ। কংগ্রেস ভেঙেই তৃণমূল হয়েছে।'', এটাই নাকি রাজনীতির ইতিহাস। সেই  রীতি জারি রেখে তৃণমূলের হাতে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করা শুরু করেছে NCPI । এবার সন্দেশখালির তৃণমূলে ধরল বড় ভাঙন। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতি-সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সদস্য়রা দলে দলে যোগ দিচ্ছেন NCPI-তে। NCPI দিল্লিতে NDA-র শরিক। এরাজ্য়ে পুরভোটে তাদের জোট হবে কিনা তা এখনও চূড়ান্ত নয়। তবে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়ার হিড়িক চোখে পড়ার মতোই। 

সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত, ন্য়াজাট ২ গ্রাম পঞ্চায়েতের ২৬জন সদস্য়ের মধ্য়ে ১৯ জন রবিবার যোগদান করেছেন। এদিন সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৪ জন সদস্য়ের মধ্য়ে ১৭জন যোগদান করেছেন তাদের দলে। অন্য়দিকে, সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ১৭ জন সদস্য়ের মধ্য়ে ১১জন, বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের ১২ জনের মধ্য়ে ১০ জন, পাশপাশি দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের ২২জনের মধ্য়ে ১৪ জন এবং করাকাটি গ্রাম পঞ্চায়েতের ২১ জনের মধ্য়ে ১৫ জন যোগদান করেছেন NCPI-তে।

সূত্রের খবর, রবিবার কলকাতার কসবায় তাঁদের যোগদান করানো হয়। এর মধ্য়ে ছিলেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত ন্য়াজাট ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য়রা। ছিলেন সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য়। পাশাপাশি ছিলেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত ৪টি গ্রাম পঞ্চায়েতের সদস্য়রা। 

বিধানসভা ভোটের পরই তৃণমূল ভেঙে ২০ জন বিদ্রোহী সাংসদ মিশে যান NCPI-তে। হালে বসিরহাট, ইসলামপুর থেকে গোয়ালপোখর- রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির দখল নিয়েছে NCPI । অর্থাৎ ক্ষমতা গিয়েছে NDA-এর হাতে।

NCPI আসলে বিজেপিরই এজেন্ট বলে কটাক্ষ করে বলছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। আর নব্য এনসিপিআই নেতারা বলছেন, মানুষ NDA-এর উন্নয়ন দেখে আসছেন।  

বসিরহাট লোকসভা এলাকায় তৃণমূলের হাতে থাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতি NCPI-এর দখলে চলে এসেছে। দাবি করেছেন NCPI-এর বসিরহাট সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর। তৃণমূলের হাতে থাকা ২৩ আসনের মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন নির্বাচিত সদস্যই NCPI-তে যোগ দিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের হাতে থাকা মিনাখাঁর কুলটি গ্রাম পঞ্চায়েতের ২০ আসনের মধ্যে, উপপ্রধান-সহ ১৩ জন সদস্যই যোগ দিয়েছেন NCPI-এ। 

উত্তরবঙ্গেও একই ছবি। তৃণমূলের হাতে থাকা উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৩৩ আসনের মধ্যে ২৬টাই ছিল তৃণমূলের দখলে। এরমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ১৬ জনই যোগ দেন NCPI শিবিরে।  অন্যদিকে NCPI শিবিরে চলে আসেন কংগ্রেসের ১ সদস্যও।  ফলে পঞ্চায়েত সমিতি দখল করে NCPI । 

তৃণমূলের হাতে থাকা ইসলামপুর পঞ্চায়েত সমিতির মোট আসন ৩৮ । পালাবদলের আগে ৩৬ টাই ছিল তৃণমূলের। পরে তৃণমূলের অর্ধেক সদস্য গোর্খা জনমুক্তি মোর্চা এবং বাকি অর্ধেক চলে যান NCPI শিবিরে। ৩৬ আসন দখলে থাকা তৃণমূল এখানে শূন্য হয়ে যায় ! আর বিজেপি, NCPI ও গোর্খা জনমুক্তি মোর্চা মিলে এখানে বোর্ড গঠন করে।

 

 

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা একটি পরিবারে সর্বাধিক পাবেন কতজন? আজই স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনা একটি পরিবারে সর্বাধিক পাবেন কতজন? আজই স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari : ১০ হাজারেরও বেশি চাকরির ঘোষণা রাজ্যে, রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
১০ হাজারেরও বেশি চাকরির ঘোষণা রাজ্যে, রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: সরকারি চাকরির পরীক্ষা এবার দেওয়া যাবে নিখরচায়, ঘোষণা শুভেন্দু অধিকারীর
সরকারি চাকরির পরীক্ষা এবার দেওয়া যাবে নিখরচায়, ঘোষণা শুভেন্দু অধিকারীর
West Bengal: ইংরেজিতে এবার থেকে আর ওয়েস্ট বেঙ্গল নয়, লেখা হবে রাজ্যের এই নাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইংরেজিতে এবার থেকে আর ওয়েস্ট বেঙ্গল নয়, লেখা হবে রাজ্যের এই নাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget