এক্সপ্লোর

Dengue Update: ক্রমশ বাড়ছে সংক্রমণ! ডেঙ্গি-উদ্বেগ উত্তর ২৪ পরগনায়

North 24 Parganas: উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার ৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে গোটা জেলায় গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল মিলিয়ে হাজারেরও বেশি বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: যতই দিন গড়াচ্ছে, ততই যেন জটিল হচ্ছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation)। ক্রমশ বাড়ছে ডেঙ্গি সংক্রমণের সংখ্যা। আর তার সঙ্গেই উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের।

উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার ৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে গোটা জেলায় গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল মিলিয়ে হাজারেরও বেশি বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। মোট সংখ্যাটা ১৩০৫ জন। আর এই বছর হিসেব করলে, এখনও পর্যন্ত গোটা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মোট ৫২৫৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে শহরাঞ্চলে আক্রান্তের সংখ্যা ৩১০৩। অন্যদিকে গ্রামাঞ্চলে ২১৫৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর পুরনিগম এলাকায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০৯১ জন। দক্ষিণ দমদমে এই সময়ে ৫২০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গ্রামাঞ্চলের মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছে বনগাঁ ব্লকে। সেখানে আক্রান্তের ৪৬৩ জন। আমডাঙ্গা ব্লক এই মরসুমে শীর্ষে থাকলেও এখন সংক্রমণে কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে সেখনে। ওই এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৩৭ জন। হাবরা দু'নম্বর ব্লকের ২৮৫ জন ও রাজারহাট ব্লকে ২২৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এই বছরে।  পাওয়া গেছে। চলতি মরশুমে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার। সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।
গোটা রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি সংক্রমণ ভোগাচ্ছে বেশ কিছু দিন ধরেই। শিশু-যুবক-বয়স্ক- সংক্রমণের হাত থেকে বাদ যাচ্ছে না কেউই। মৃত্যুর ঘটনাও ঘটছে উত্তর ২৪ পরগনায়। শুক্রবার নাগেরবাজারের একটি নার্সিংহোমে মারা যান দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দেবীনিবাস রোডের বাসিন্দা  প্রীতম ভৌমিক। তার আগে মৃত্যু হয়েছিল দমদমের এক ডেঙ্গি আক্রান্ত কিশোরীর। বেলেঘাটা আইডি-তে ভর্তি ছিল দমদম মতিঝিলের বাসিন্দা মধু সিংহ নামে ওই কিশোরী। প্রথমে দমদমের পুর হাসপাতাল, তারপর কলেজস্ট্রিটের একটি হাসপাতাল, তারপর বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মারা যায় বছর ষোলোর ওই কিশোরী।

ডেঙ্গি-উদ্বেগের মধ্যেই ম্য়ালেরিয়া (Malaria) সংক্রমণেও মৃত্য়ুর ঘটনা ঘটল। মৃত রামবিদ্যা গুপ্ত লেকটাউন দক্ষিণ দাঁড়ির বাসিন্দা। ৭১ বছরের ওই ব্যক্তির জ্বর হয়েছিল। ৫ সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সে আক্রান্ত ওই রোগীকে দেরিতে ভর্তি করা হয়। বয়স বেশি হওয়ায় অবস্থা সঙ্কটজনকই ছিল। ৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন: জোড়া গোপন চিঠি! কী লেখা ভিতরে? ক্রমশ বাড়ছে জল্পনা

সেরা শিরোনাম

Weather Update: বিশ্বকর্মা পুজো পেরোলেই ফের নিম্নচাপ? হতে পারে ঘূর্ণিঝড়ও? আবহাওয়ার বড় পূর্বাভাস
বিশ্বকর্মা পুজো পেরোলেই ফের নিম্নচাপ? হতে পারে ঘূর্ণিঝড়ও? আবহাওয়ার বড় পূর্বাভাস
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
West Bengal News Live : 'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া

ভিডিও

Agnimitra Paul:
Abhishek Banerjee:
Dilip Ghosh:
Akhil Giri:
Sumit Roy News: জমি দুর্নীতি মামলায় ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? জোর তল্লাশি CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget